ঈদ বাজারে ভেজাল ও নিম্নমানের পণ্যে সতর্ক হওয়া চাই

| মঙ্গলবার , ১০ মার্চ, ২০২৬ at ৫:৪১ পূর্বাহ্ণ

 

ঈদ মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এক মাস সিয়াম সাধনার পর এটি আসে আনন্দ, কৃতজ্ঞতা ও মানবিক সমপ্রীতির বার্তা নিয়ে। পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ সবাই এই আনন্দমুখর সময়কে কেন্দ্র করে আয়োজন করেন।

ঈদকে ঘিরে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হলো কেনাকাটা। নতুন পোশাক, জুতা, উপহার, খাদ্যসামগ্রী এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য মানুষ হাটবাজার, শপিং মল এবং স্থানীয় দোকানে ভিড় করেন। তবে এই আনন্দঘন সময়ে কিছু ঝুঁকি তৈরি হয়। অতিরিক্ত ভিড়, নিম্নমানের পোশাক, ভেজাল খাদ্য, অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, অনলাইন প্রতারণা, স্বাস্থ্য ঝুঁকি এবং পরিবেশগত বিষয়গুলোকে এড়িয়ে চলতে সকলের সতর্কতা প্রয়োজন।

ঈদ বাজারে শুধু আনন্দ নয়, সতর্কতা ও সচেতনতারও প্রয়োজন। ক্রেতা, ব্যবসায়ী এবং প্রশাসন এই তিনপক্ষের দায়িত্বশীলতা বজায় থাকলে বাজার হয়ে ওঠে নিরাপদ ও সুশৃঙ্খল।

ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, জাতীয় রোগী কল্যাণ সোসাইটি।

পূর্ববর্তী নিবন্ধজঙ্গল সলিমপুরে ‘সর্ববৃহৎ’ অভিযান
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা