ঈদ আসে

সৈয়দা সেলিমা আক্তার | বুধবার , ১৮ মার্চ, ২০২৬ at ১১:২৪ পূর্বাহ্ণ

রমজান শেষ হয়

আকাশে চাঁদ হাসে

চারিদিকে কলরোল

খুশির সুর ভাসে।

চাঁদরাতে মেহেদী লাগার

পড়ে যায় ধুম

নতুন জামা পরবে ভোরে

চোখে নেই তো ঘুম।

সেমাই,চটপটি,বিরিয়ানি

সব ঘরে খেতে পেলে

আনন্দটা বেড়েই যায়

ঈদী হাতে পেলে।

নামাজ পড়ে কোলাকুলি

ভেদাভেদ নাই

একজনের পাশে অন্যজন

খুশি সব্বাই।

পূর্ববর্তী নিবন্ধঈদ
পরবর্তী নিবন্ধকিশোরের ঈদ