ঈদ আনন্দ

আহসানুল হক | বুধবার , ১৮ মার্চ, ২০২৬ at ১১:২৩ পূর্বাহ্ণ

সাঁঝ আকাশে বাঁকা চাঁদটা

যেই দিলো যেই উঁকি

খুশির নদী বাঁধ ভেঙে যায়

উছল খোকাখুকি !

নতুন জুতো নতুন জামা

স্বপ্ন আঁকিবুকি

ঈদ হবে কাল, ঈদ হবে কাল

সবাই স্লোগানমুখী !

গরিব টোকাই,অনাথএতিম

কেউ রবেনা দুখি

ঈদ আনন্দ ! ঈদ আনন্দ

স্বর্গীয় এক সুখ!

পূর্ববর্তী নিবন্ধঈদ
পরবর্তী নিবন্ধমনে বাজায় বীণ