ঈদের আনন্দকে আরও রঙিন করতে আসছে সংগীতশিল্পী হাসান জাহাঙ্গীরের নতুন রোমান্টিক গান ‘মনের মানুষ’। হৃদয় ছুঁয়ে যাওয়া কথামালা, মিষ্টি সুর আর আবেগঘন উপস্থাপনায় তৈরি এই গানটি প্রেম, অনুভূতি এবং প্রিয় মানুষের প্রতি অটুট ভালোবাসার এক মুগ্ধকর প্রকাশ। প্রতি বছরের মতো এবারও ঈদকে ঘিরে নতুন গান নিয়ে হাজির হয়েছেন এই নন্দিত শিল্পী। তাঁর ধারাবাহিকতার সেই প্রত্যাশা এবারও পূরণ করতে যাচ্ছে ‘মনের মানুষ’, যা বাংলা আধুনিক গানের ধারায় যোগ করবে নতুন এক আবেগঘন মাত্রা। গানটির কথা ও সুর নিজেই করেছেন হাসান জাহাঙ্গীর, যেখানে প্রেমের গভীরতা আর হৃদয়ের কোমল অনুভূতিগুলো ফুটে উঠেছে অনন্য ভঙ্গিতে। গানটির দৃষ্টিনন্দন মিউজিক ভিডিওতে হাসান জাহাঙ্গীরুএর সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী ইরা রহমান। মনোমুগ্ধকর প্রকৃতির মাঝে গাজীপুরের শ্রীপুর উপজেলার অপরূপ লোকেশনে ভিডিওটি নির্মাণ করেছেন নির্মাতা আলামিন হোসাইন। গানটি প্রসঙ্গে হাসান জাহাঙ্গীর বলেন, সুর ও কথার আবেগকে সামনে রেখে খুব যত্ন নিয়ে ভিডিওটি নির্মাণ করা হয়েছে। মনোহর লোকেশন, আবেগঘন পরিবেশনা এবং রোমান্টিক গল্প–সব মিলিয়ে দর্শক–শ্রোতাদের জন্য এটি একটি বিশেষ উপহার। প্রেস বিজ্ঞপ্তি।
আশা করছ, প্রতিবারের মতো এবারও সবাই গানটি ভালোবাসবেন। প্রেম, প্রতিশ্রুতি আর অনুভূতির মেলবন্ধনে তৈরি এই গানটি খুব দ্রুতই জায়গা করে নিতে পারে বাংলা গানের জনপ্রিয় তালিকায়। দর্শক–শ্রোতারা গানটি উপভোগ করতে পারবেন হাসান জাহাঙ্গীর প্রোডাকশনস ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে।












