ঈদে বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম কেন্দ্রে বর্ণাঢ্য আয়োজন

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ১৭ মার্চ, ২০২৬ at ১২:০২ অপরাহ্ণ

প্রতি বছরের ন্যায় এবারও বিটিভি চট্টগ্রাম কেন্দ্র আয়োজন করেছে ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ঈদ আনন্দ। ঈদের দিন রাত নয়টা পঁচিশ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি। এ অনুষ্ঠানে এবার প্রথম জুটি বেঁধে উপস্থাপনা করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেতা মুকিত জাকারিয়া এবং নাবিলা ইসলাম। বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার ঈমাম হোসাইনের সার্বিক তত্ত্বাবধানে এটি নির্মাণ করেছেন জাকির হোসেন, ইলন সফির ও জামাল উদ্দিন। গ্রন্থনায় রয়েছেন ইকবাল খন্দকার।

বর্ণাঢ্য ঈদ আয়োজনে আরো রয়েছে আধুনিক গানের বিশেষ সংগীতনুষ্ঠান ঈদ দুপুরে, সেলিব্রেটিদের নিয়ে বিশেষ অনুষ্ঠান ঈদ আড্ডা, সামপ্রতিক মুক্তিপ্রাপ্ত সিনেমার গান নিয়ে বিশেষ ছায়াছন্দ, বিশেষ শিশুতোষ অনুষ্ঠান আনন্দ হাটে, সমপ্রীতির ঈদ, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান পাহাড়ে ঈদ, বিশেষ ব্যান্ড সংগীত গিটারের টানে, ঈদ কাওয়ালি, পল্লীসুর, মাইজভান্ডারি গানের অনুষ্ঠান দরবারএ আউলিয়া, নৃত্যে আনন্দে, বিশেষ আঞ্চলিক রম্য বিতর্ক ‘আমার দেশে আমিই সেরা’, দ্বৈত সংগীতানুষ্ঠান যুগল বন্দী, আঞ্চলিক গান নিয়ে সংগীতানুষ্ঠান চাঁন মুখে মধুর হাসি এবং বিশেষ একক সংগীতানুষ্ঠান আমার গান আমার ঈদ। জনপ্রিয় কন্ঠশিল্পী রিজিয়া পারভীন একক সংগীতানুষ্ঠানের একটি পর্বে এবং আব্দুল মান্নান রানা একক সংগীতানুষ্ঠানের আরেকটি পর্বে সংগীত পরিবেশন করবেন। ঈদের বিশেষ নাটক ভালোবাসার সৌরভ প্রযোজনা করেছেন মো. ইয়াদ আহমেদ এবং আঞ্চলিক ভাষায় নির্মিত নাটকটি প্রযোজনা করেছেন উম্মে হাবীবা দীনা।

পূর্ববর্তী নিবন্ধদেশব্যাপী শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’
পরবর্তী নিবন্ধফেরদৌস ওয়াহিদ ও খন্দকার বাপ্পির কণ্ঠে আনন্দের গান