ঈদে টেলিভিশনে পাঁচ ব্যান্ডের শো

| বৃহস্পতিবার , ১৯ মার্চ, ২০২৬ at ১০:৩৯ পূর্বাহ্ণ

ঈদ উপলক্ষে গানের শো নিয়ে আসছে দেশের পাঁচটি ব্যান্ড। অনুষ্ঠানের নাম ‘রক কার্নিভাল’। দুই পর্বের এই অনুষ্ঠানে একক পরিবেশনায় থাকবে একুশে পদক পাওয়া ব্যান্ড ‘ওয়ারফেজ’।

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) দেখা যাবে এই অনুষ্ঠান। বিজ্ঞপ্তিতে বিটিভি জানিয়েছে, দুই পর্বে সাজানো এ আয়োজনে প্রথম পর্বে থাকবে ওয়ারফেজের একক পরিবেশনা ‘পথচলা’। ব্যান্ডটি তাদের শ্রোতাপ্রিয় আটটি গান পরিবেশন করবে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাহরিয়ার মোহাম্মদ হাসান। খবর বিডিনিউজের।

অন্য পর্বে অংশ নেবে চারটি ব্যান্ড। ব্যান্ডগুলো হলো ‘আর্ক’, ‘শুভযাত্রা’, ‘অবসকিউর’ এবং ‘তরুণ’। ব্যান্ডগুলো প্রত্যেকে দুটি করে গান পরিবেশন করবে। এই পর্বের প্রযোজনা করেছেন গোলাম মোর্শেদ। ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় দেখা যাবে এই শো।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়াকে মডেল উপজেলা হিসেবে গড়তে চান এমপি হুমাম কাদের
পরবর্তী নিবন্ধপ্রকাশ্যে ‘দম’ সিনেমার ট্রেইলার