ঈদে ‘উৎসব’ টিভির পর্দায়

| রবিবার , ১ মার্চ, ২০২৬ at ১১:৩১ পূর্বাহ্ণ

ঈদে টেলিভিশনের পর্দায় প্রিমিয়ার হতে যাচ্ছে গেল বছরের কোরবানির ঈদের আলোচিত সিনেমা ‘উৎসব’। মাছরাঙা টেলিভিশনে দেখা যাবে সিনেমাটি। বিজ্ঞপ্তিতে স্টেশনটি জানিয়েছে, ঈদের দিন দুপুর ২টা ২০ মিনিটে প্রচার হবে তারকাবহুল এই সিনেমাটি। খবর বিডিনিউজের।

জাহিদ হাসান, আফসানা মিমিসহ একসঙ্গে অনেক শিল্পীকে নিয়ে নব্বইয়ের দশকের ঘ্রাণ মাখা গল্পের সিনেমা ‘উৎসব’। থ্রিলার, অ্যাকশন আর সহিংসতার বাইরে পারিবারিক গল্পের এই সিনেমাটি চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস ‘অ্যা ক্রিসমাস ক্যারলের’ ছায়া অবলম্বনে নির্মাণ করেছেন তানিম নূর। সিনেমার গল্প এক কৃপণ ব্যক্তিকে কেন্দ্র করে গল্প। এক উৎসবের রাতে অতীতের তিন ব্যবসায়িক অংশীদারের আত্মা তার সামনে এসে হাজির হয়। তারা ওই ব্যবসায়ীকে সঙ্গে করে নিয়ে যান তার অতীত, বর্তমান দিনে এমনকি ভবিষ্যতেও।

তিন সময়র ওই সফরে বদলে যেতে থাকে কৃপণ মানুষটি। এতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান। সিনেমাটি গেল বছরের ৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। মুক্তির পর থেকে দর্শকসমালোচকদের কাছে দারুণ প্রশংসা পায় সিনেমাটি। দেশে সাফল্যের পাশাপাশি ইউরোপআমেরিকার প্রেক্ষাগৃহগুলোতেও সিনেমাটি দেখার জন্য ভিড় করেন দর্শকরা। ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’তেও মুক্তি পেয়েছে ‘উৎসব’।

পূর্ববর্তী নিবন্ধঈদে হাবিব ওয়াহিদের গান ‘বুঝি নাই তো আগে’
পরবর্তী নিবন্ধবলিভিয়ায় ব্যাংক নোট বহন করা সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৫