প্রয়াত শব্দসৈনিক ও সংগীত পরিচালক সুজিত রায়ের সুর ও গীতিকবি পংকজ দেব অপুর লেখায় এবার ঈদে দর্শকদের কাছে একটি ভিন্নমাত্রার গান নিয়ে আসছেন প্রয়াত শব্দসৈনিক সুজিত রায়ের সন্তান সৌরভ। ইতিমধ্যে সৌরভ বেশকিছু রুচিসমমত গান পরিবেশন করে সংগীতমহলে তার প্রতিভার ছাপ রেখেছে। সৌরভ বলেন, আমার বাবার সুরারোপিত অনেকগান চট্টগ্রামসহ বাংলাদেশের অনেক জনপ্রিয় শিল্পী গেয়েছেন। বাবার অনেক গানের ভান্ডার, ইচ্ছে আছে এগুলো নতুনভাবে দর্শকদের কাছে আনার।
‘বনলতা সেন’ গানটির সংগীত পরিচালনায় আছেন, সংগীত পরিচালক সৃজন রায়। গানটি কে. এস. ডিজিটাল স্টুডিওতে ধারণ করা হয়েছে। গানটি ঈদ উপলক্ষে প্রকাশিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।










