ঈদের শিক্ষা

সৈয়দ খালেদুল আনোয়ার | বুধবার , ১৮ মার্চ, ২০২৬ at ১১:২২ পূর্বাহ্ণ

আজকে খুশির বান ডেকেছে

আসলো ফিরে ঈদ

মিলন সুতোয় পড়বে বাঁধা

তোমার আমার হৃদ।

ঈদের নামাজ পড়বো সবাই

মিলিয়ে কাঁধে কাঁধ

পুণ্যবানে ভেসে যাবে

হিংসা গ্লানির বাঁধ।

ঈদ এনেছে ঘরে ঘরে

বেহসতি সওগাত

শুদ্ধ হবার শপথ নেবো

রেখে হাতে হাত।

ধনী গরিব ছোট বড়

সব ভেদাভেদ ভুলে

ঈদের শিক্ষা রাখবো ধরে

সবার মর্মমূলে।

পূর্ববর্তী নিবন্ধঈদের খুশি ভাগ করে
পরবর্তী নিবন্ধঈদ