ঈদ ঘিরে সরকারি সব অফিসে টানা ছুটি থাকলেও চট্টগ্রাম বন্দরসহ সকল কাস্টমস হাউজ দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম চালু থাকবে। ঈদের দিন ছাড়া ঈদের ছুটি ও সাপ্তাহিক বন্ধের বাকি দিনগুলোতে কাস্টম হাউজ ও শুল্ক স্টেশন খোলা এবং ‘সীমিত আকারে’ আমদানি–রপ্তানি কার্যক্রম চালু রাখার নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড–এনবিআর। এর ফলে ১৭ মার্চ থেকে ২৩ মার্চের মধ্যে ঈদের দিন ছাড়া অন্যান্য দিন আমদানি–রপ্তানির সুযোগ রইল। খবর বিডিনিউজের। গত রোববার রোজার ঈদের ছুটি একদিন বাড়িয়ে ৭ দিন করার পরিপত্র জারি করে সরকার। চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।











