ঈদের খুশি

শিরিন আফরোজ | বৃহস্পতিবার , ১৯ মার্চ, ২০২৬ at ১০:০১ পূর্বাহ্ণ

রোজা শেষে এলো খুশি

ঈদ মোবারক ঈদ

হাতে মেহেদী মুখে হাসি

ঈদ কেড়েছে নিদ।

নতুন জামা নতুন চুড়ি

চুলে নতুন ফিতা

ঈদের দিন পরবে সবি

ছোট্ট সোনা মিতা।

তাই মিতার ঘুম আসে না

বলছে নানান কথা

মিতার সাথে বসলো এসে

পাশের বাসার লতা।

বাবা ডাকে মাও ডাকে

চোখে নেই তার ঘুম

মিতার চোখে লেগে আছে

ঈদের খুশির ধুম।

পূর্ববর্তী নিবন্ধশূন্যতার অধিক
পরবর্তী নিবন্ধঅপেক্ষা