ঈদের খুশি ছড়িয়ে দিতে লায়ন ইমরানের অনন্য আয়োজন

| সোমবার , ৩ জুলাই, ২০২৩ at ৬:৫০ পূর্বাহ্ণ

ঈদের খুশি ছড়িয়ে দিতে লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরানের উদ্যোগে উত্তর কাট্টলী, ফৌজদারহাট, ভাটিয়ারী, সীতাকুণ্ড পৌরসভা ও আকবরশাহ লালপাহাড়ে হযরত আবু হুরায়রা (রহঃ) মাদরাসা ও এতিমখানার শিশুদের জন্য ৫টি গরু কোরবানির ব্যবস্থা করা হয়েছে। গত বৃহস্পতিবার পবিত্র ঈদুল আযহার ১ম দিবসে উক্ত পাঁচ স্থানে এ কোরবানির আয়োজন করা হয়। জনপ্রতি ২ থেকে ৩ কেজি পরিমাণ গরুর মাংস উপহার পেয়ে প্রায় ৫ শত পরিবারের মাঝে ঈদের আনন্দ নতুনত্ব পায়। এলাকার জনসাধারণ এমন ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এ প্রসঙ্গে সীতাকুণ্ড (চট্টগ্রাম) আসন থেকে আসন্ন জাতীয় নির্বাচনে সংসদ সদস্য পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী লায়ন মোহাম্মদ ইমরান এক শুভেচ্ছাবার্তায় বলেন, মহান আল্লাহর হুকুমে নিজের অহমকে পরাজিত করা, সর্বোচ্চ ত্যাগ স্বীকারকল্পে আবারও এসেছে ঈদুল আযহা। কুরবানি আত্মদান ও আত্মত্যাগের মানসিকতায় আমাদের হৃদয়কে প্রসারিত করে। কুরবানির ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজজীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য।

তিনি বলেন, আল্লাহর পথে ত্যাগই ঈদুল আযহার প্রধান শিক্ষা। পশু জবেহ্‌ করে তা বিলিয়ে দেওয়া দান নয়, এইটা আমাদের ধর্মীয় কর্তব্য। তিনি বলেন, একটি সুন্দর সমাজ বিনির্মাণে কোরবানির সে ত্যাগকে আমাদের জীবনে কাজে লাগাতে হবে। কোরবানির শিক্ষাকে ব্যক্তি ও সমাজজীবনে কাজে লাগতে পারলে দুনিয়া ও আখিরাতে সফলতা পাওয়া যাবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত যুবলীগ নেতা লিটু লাইফ সাপোর্টে
পরবর্তী নিবন্ধঘাটফারহাদবেগ কবরস্থানে শিক্ষা উপমন্ত্রী নওফেলের ২ লাখ টাকা অনুদান