চট্টগ্রাম ১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজামের পক্ষে আনোয়ারা উপজেলা আনোয়ারা উপজেলা যুবদলের সদস্য-( দপ্তর এর দায়িত্বপ্রাপ্ত) রাশেদ আহমেদ ও তরুণ ব্যবসায়ী মীর মোশারফের উদ্যোগে ডুমুরিয়া-রুদূরা ও আনোয়ারা সদর ৪ ওয়ার্ড যুবদল-ছাত্রদল নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর ছাত্রনেতা মাসুদুল আলম মাসুদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি নজরুল ইসলাম, আনোয়ারা উপজেলা যুবদল সদস্য সচিব ফারুক হোসেনসহ যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
বিতরণ শেষে বক্তারা বলেন, আনোয়ারা কর্ণফুলী সংসদীয় আসনের এমপি সরওয়ার জামাল নিজাম এমপির নির্দেশনায় আমরা সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি। নেতাকর্মীদের ঐক্য ও ভালোবাসাই আমাদের শক্তি। এই ভালোবাসা ও ঐক্যকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম এগিয়ে নিতে চাই।











