ঈদে মানেই আনন্দ ঈদ মানেই খুশি পরিবার ও আত্মীয়–স্বজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে। মানুষের বাড়ি ফেরা। বিশেষ করে দেশের সড়কপথে যাত্রীচাপ বেড়ে যায়। শহর থেকে গ্রামের পথে মানুষের ঢল নামে। কিন্তু এই সময়ই কিছু অসাধু পরিবহন মালিক, চালক ও দালালরা সুযোগ নেয়। তারা স্বাভাবিক ভাড়ার চেয়ে অনেক বেশি ভাড়া আদায় করে। বাস, মাইক্রোবাস, প্রাইভেট কার এমনকি সিএনজি সবকিছুতেই ভাড়া হঠাৎ করেই দ্বিগুণ বা তিনগুণ হয়ে যায়। ফলে নিম্ন ও মধ্যবিত্ত মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কিছু পরিবহন মালিক একসঙ্গে ভাড়া বাড়িয়ে দেন, যাতে কেউ কম ভাড়ায় গাড়ি না চালায়। এতে করে যাত্রীদের সামনে বিকল্প কোনো উপায় থাকে না।
প্রশাসনের কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপ থাকলে এই সিন্ডিকেট অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। পাশাপাশি যাত্রীদের সচেতনতা এবং নির্ধারিত ভাড়া কার্যকর করার উদ্যোগও জরুরি।
মো. হেফাজ উদ্দিন
শিক্ষার্থী,
বাঁশখালী ডিগ্রি কলেজ।







