কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী এলাকায় ছুরিকাঘাতে কামাল হোসেন (২৫) নামে এক যুবক নির্মমভাবে নিহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় পোকখালী সাদা ঘোনা নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন ইউনিয়নের নতুনবাজার এলাকার মোক্তার আহমদের পুত্র।
স্বজন ও স্থানীয়রা জানান, পূর্ব বিরোধের জেরে কামালকে একই এলাকার শাহানু মিস্ত্রির ছেলে সোলায়মান ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঈদগাঁওতে একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে কঙবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কামালকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঈদগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
এ ব্যাপারে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মজুমদার বলেন, এ ঘটনায় জড়িত যুবক সোলায়মানকে গ্রেফতার করা হয়েছে।










