ইয়েমেন : ক্ষুধায় বিধ্বস্ত ৭ বছরের বালকের ওজন ৭ কেজি

| বুধবার , ৬ জানুয়ারি, ২০২১ at ১০:৪৩ পূর্বাহ্ণ

ইয়েমেনে ছয় বছর ধরে চলা যুদ্ধে দেশটির খাদ্য সঙ্কট কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে তার একটি নজির সামনে এসেছে, সানার একটি হাসপাতালে সাত বছর বয়সী এক বালককে ভর্তি করা হয়েছে যার ওজন মাত্র সাত কেজি। খবর বিডিনিউজের।
জানাযায়, মারাত্মকভাবে অপুষ্টির শিকার ও পক্ষাঘাতগ্রস্ত ফায়িদ সামিম ইয়েমেনের রাজধানীর একটি হাসপাতালের বিছানায় কুঁকড়ে শুয়ে আছে, তাকে রোববার এখানে ভর্তি করা হয়েছে। সানার আল সাবীন হাসপাতালের অপুষ্টি ওয়ার্ডের তত্ত্বাবধায়ক চিকিৎসক রাজে মোহাম্মদ বলেন, ‘যখন তাকে আনা হয় তখন তার প্রায় শেষ অবস্থা, কিন্তু খোদাকে ধন্যবাদ যা করার প্রয়োজন ছিল আমরা তা করতে পেরেছি আর তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। সে সেরিব্রাল প্যালসি (সিপি) ও মারাত্মক অপুষ্টিতে ভুগছে।
ফায়িদের ওজন মাত্র সাত কেজি আর তার ছোট্ট, ক্ষীণ দেহটি হাসপাতালের ভাঁজ করা কম্বলের এক-চতুর্থাংশ দিয়েই ঢেকে দেওয়া যায়। সানা থেকে ১৭০ কিলোমিটার উত্তরের আল জাওফ থেকে তাকে নিয়ে এসেছে তার পরিবার।

পূর্ববর্তী নিবন্ধঅবশেষে কাতার সীমান্ত খুলে দিল সৌদি আরব
পরবর্তী নিবন্ধইংল্যান্ড ও স্কটল্যান্ডে নতুন লকডাউন