ইয়াবা ও সরঞ্জামসহ নিজের বাড়ি থেকে ১ ব্যক্তিকে গ্রেপ্তার

প্রতিবাদ সমাবেশ, কাহারঘোনা মাদকমুক্ত করার প্রত্যয়

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২ এপ্রিল, ২০২৬ at ১০:৪৪ পূর্বাহ্ণ

বাঁশখালী থানা পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামসহ ফজল কাদের (৪৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দুপুরে সরল

ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পূর্ব কাহারঘোনা বলিপাড়া ফজল কাদেরের নিজ বাড়িতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশিকালে ৩০ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামসহ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ফজল কাদের সরলের পূর্ব কাহারঘোনা বলির পাড়ার মৃত আসহাব মিয়া ও জানু বিবির পুত্র। এ সময় পুলিশ উদ্ধারকৃত ৩০ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম হিসেবে ব্যবহৃত ৩টি অ্যালুমিনিয়াম ফয়েল পেপার জব্দ করে। অভিযোগ রয়েছে, সরলের কাহারঘোনা এলাকায় মাদক সেবনের ভিডিও ভাইরাল হয়। এছাড়া কিছু চিহ্নিত যুবক উন্মুক্ত স্থানে এবং পুকুরপাড়ে দলবদ্ধ হয়ে মাদক সেবনসহ নানা অপরাধকর্ম চালিয়ে যাচ্ছে।

এ ব্যাপারে কাহারঘোনা সংস্কার পরিষদের পক্ষ থেকে থানা ও স্থানীয় প্রশাসনকে অবহিত করে এবং ব্যবস্থা গ্রহণে দাবি জানানো হয়। তাছাড়া কদিন ধরে সরলের কাহারঘোনায় ইয়াবা ও মাদক সেবনের ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ প্রশাসন অভিযান পরিচালনা করে তাদের একজনকে গ্রেপ্তার করে।

এদিকে কাহারঘোনা এলাকা ইয়াবা ও অপরাধমুক্ত করতে এলাকাবাসীর উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার কাহারঘোনা সংস্কার পরিষদ ও স্থানীয় জনগণের উদ্যোগে পূর্ব কাহারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মো. ওমর কাজী, মো. সিরাজ, মো. সেলিম, হারুনুর রশিদ, মোহাম্মদ আলী, নুরুল ইসলাম, নজরুল ইসলাম খান, মো. ইসমাঈল প্রমুখ। মাদকমুক্ত এলাকা গড়তে তারা সকলের সহযোগিতা কামনা করেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। যারা অপরাধে যুক্ত তাদের আইনের আওতায় আনা হবে।

পূর্ববর্তী নিবন্ধশ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগরের দায়িত্বশীল সম্মেলন
পরবর্তী নিবন্ধনিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করাসহ নানা দাবি