ইয়াবাসহ দুই ভাই গ্রেপ্তার

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ৯ জুলাই, ২০২২ at ৮:১০ পূর্বাহ্ণ

চন্দনাইশে দেড় হাজার পিস ইয়াবাসহ দুই ভাইকে আটক করেছে থানা পুলিশ। গত বুধবার মধ্যরাতে উপজেলার গাছবাড়িয়া পুরাতন সড়ক ভবন অফিসের সামনে থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের নাম মো. ইলিয়াছ (২১) ও মোহাম্মদ ফয়েজ প্রকাশ মুন্না (১৯)। এরা উভয় কক্সবাজার জেলার টেকনাফ থানার আলীখালী এলাকার ইমাম হোসাইনের পুত্র।
পুলিশ জানায়, ইয়াবা পাচারের সংবাদ গোপন সূত্রে পেয়ে চন্দনাইশ থানা পুলিশের একটি টিম গাছবাড়িয়া পুরাতন সড়ক ভবন অফিসের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অবস্থান নেয়। এ সময় রাত ১২টার দিকে চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে দেড় হাজার ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে চন্দনাইশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, ইয়াবাসহ গ্রেপ্তারকৃত ২ ভাইকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহাতুড়ি লোহার টুংটাং মুখর কামার পাড়া
পরবর্তী নিবন্ধঅশান্ত শ্রীলঙ্কায় আবার কারফিউ