ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে প্রথম দিনের ফলাফল

| রবিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:৩৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় সাগরিকার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সিলেটের বিপক্ষে ৮৩ রানে পিছিয়ে আছে বিকেএসপি। তিনদিনব্যাপী খেলার প্রথম দিনে টসে জিতে ব্যাট করতে নামে সিলেট। তারা ১৯২ রানে অলআউট হয়ে যায়। জবাবে বিকেএসপি ২ উইকেট ১০৯ রান করে। এদিকে হাটহাজারীর কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স মাঠে অপর খেলায় ঢাকা বিভাগ দক্ষিণের বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে রংপুর বিভাগ ৭ উইকেটে ২০৫ রান করে। দলের আবু সাইয়িদ ৯৭ রান করে অপরাজিত আছেন।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধজয়ে শুরু পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের