ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ ক্রিকেটে চট্টগ্রামের জয়

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৫৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব১৪ ক্রিকেটে চট্টগ্রাম দ্বিতীয় জয় পেয়েছে। গতকাল শনিবার নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় চট্টগ্রাম ৫৮ রানে চাঁদপুরকে পরাজিত করে। টসে জিতে চট্টগ্রাম প্রথমে ব্যাট করে। নির্ধারিত ৫০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে তারা ১৯২ রান তোলে। দলের পক্ষে আদ্রিত বিশ্বাস ৫৩, জাহিদুল ইসলাম ৩৪,সোহান বিন হোসেন ১৭ এবং প্রোজ্জ্বল পালিত অপরাজিত ১৩ রান করে। অতিরিক্ত থেকে আসে ৪১ রান। চাঁদপুরের হাসান এবং শোয়েবুল ২টি করে উইকেট নেয়। জবাবে চাঁদপুর ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রান করতে পারে। দলের হয়ে সর্বোচ্চ রান করে আবদুস সালাম। সে ৩৩ রানে অপরাজিত থাকে। এছাড়া হাসান মাল ৩২ এবং আবদুর রহমান ২০ রান করে। অতিরিক্ত থেকে আসে ২৮ রান। চট্টগ্রামের পক্ষে ২টি করে উইকেট নেয় শাহজাহান আলী, রাদিব হোসেইন এবং প্রোজ্জ্বল পালিত। ১টি করে উইকেট পায় আবরার খান এবং সোহান বিন হোসেন।

পূর্ববর্তী নিবন্ধশায়েস্তা খান স্মৃতি স্কুল ক্রিকেট লিগ শুরু কাস্টমস ল্যাবরেটরি স্কুলের শুভসূচনা
পরবর্তী নিবন্ধপ্রথমবারের মতো কর্পোরেট ফুটসাল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন