চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক সহ সাধারণ সম্পাদক ও বাকলিয়া থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ইসহাক চৌধুরী আলিম (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)।
এক শোকবার্তায় চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন ইসহাক চৌধুরী আলিমের মুত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আজ ২০ ডিসেম্বর, মঙ্গলবার, বাদে জোহর চর চাক্তাই হাইস্কুল মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। খবর প্রেস বিজ্ঞপ্তির।










