ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় মাওলানা মাহবুবুল আলমের অবদান স্মরণীয় হয়ে থাকবে

স্মরণ সভায় বক্তারা

| রবিবার , ২৯ মার্চ, ২০২৬ at ১০:২৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বরমা ইউনিয়ন শাখার আয়োজনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চন্দনাইশ উপজেলার সদ্য প্রয়াত সহসাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ মাহবুবুল আলম আলকাদেরীর (রহঃ) স্মরণে এক দোয়া ও স্মরণ সভা পশ্চিম চরবরমা গাউসিয়া তৈয়্যবিয়া মাদ্রাসা মাঠে সভাপতি মাওলানা মুহাম্মদ আবদুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা মরহুমের কর্মময় জীবন, দ্বীনের প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসা, সংগঠনের প্রতি নিষ্ঠা এবং মানবকল্যাণে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বক্তারা আরো বলেন, মাওলানা মুহাম্মদ মাহবুবুল আলম আলকাদেরীর জীবন ছিল বর্তমান প্রজন্মের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে সোচ্চার ছিলেন। তাঁর মতো মানুষ সমাজে বিরল। মুহাম্মদ জসিম উদ্দীন সওদাগর, ছাত্রনেতা মুহাম্মদ এনামুল হকের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেনপ্রস্তুতি কমিটির আহবায়ক মুহাম্মদ জাহেদুল আলম। অতিথি ছিলেনচন্দনাইশ উপজেলার সাবেক ভাইসচেয়ারম্যান মাওলানা মুহাম্মদদ সোলাইমান ফারুকী, এডভোকেট জিএম শাহাদত হোসাইন মানিক, মাওলানা ড. মুহাম্মদ আমিন উল্লাহ, হাজী মুহাম্মদ শের আলী খান, মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী, মাওলানা হাফেজ মুহাম্মদ ছিবগতুল্লাহ চৌধুরী, মুহাম্মদ আলী আক্কাস, মুহাম্মদ মাজহার হেলাল, হাজী মুহাম্মদ ফেরদৌস আলম, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মুহাম্মদ ওসমান গণী, এইচ.এম ছৈয়দুল আলম, মাওলানা মুহাম্মদ মিজানুল হক আলকাদেরী, মাওলানা মুহাম্মদ কমর উদ্দীন নুরী, মুহাম্মদ মহিউদ্দীন, মাস্টার মুহাম্মদ আবদুর রশিদ, মুহাম্মদ শরফুদ্দীর, মুহাম্মদ শাহাদাত হোসেন, মুহাম্মদ জোবায়ের, মাস্টার মুহাম্মদ আবু ছৈয়দ, মুহাম্মদ মিজানুর রহমান, মাস্টার শের আলী, নাছির উদ্দীন চৌধুরী, এম সরওয়ার হোসেন, জাহেদ হোসেন খান, মুহাম্মদ এমরানুল হক মহিউদ্দীন, এম এ সাঈদ আসিফ, মাওলানা মুহাম্মদ সাহাব উদ্দীন, মাওলানা সাজ্জাদ হোসেন, শরফুদ্দীন নিজামী, নাফিস মোস্তফা, নুরুল কবির রানা, সাকিবুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানের শেষে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় কৃষিজমির টপসয়েল কাটায় অভিযান, ২ এক্সকেভেটর জব্দ
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা