ইসলামী ফ্রন্ট বৃহত্তর বোয়ালখালী উপজেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা ও প্রবাসী দায়িত্বশীলদের সংবর্ধনা অনুষ্ঠান গত ১০ এপ্রিল দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ফ্রন্টের বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি স ম এনামুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মৌলানা মন্জুর করিম রেফায়ী। আখতার হোসাইন তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জসিম উদ্দীন তৈয়বী, আবদুল্লাহ আল মামুন, আরিফুল ইসলাম ইমন। বক্তব্য দেন, জয়নাল আবেদীন শরীফ, মোহাম্মদ একরাম হোসেন, সৈয়দ মোহাম্মদ ফরহাদ উদ্দীন, মৌলানা সাইফু উদ্দীন আলকাদেরী, সাজেদুর রহমান মিয়াজি, মো. আনোয়ার বাপ্পা, মৌলানা আবুল কালাম রেজভী, মো. আব্দুল মন্নান, মৌলানা আবু ইউছুপ কুতুবী, কাজী ওবাইদুল হক হক্কানী, সৈয়দ মোহাম্মদ আজম, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ ওসমান, কাজী সামশুল আলম, মৌলানা ফোরকান কাদেরী, মোহাম্মদ সেকান্দর সওদাগর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।













