ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

| শনিবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:০৪ পূর্বাহ্ণ

ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নগরীর আগ্রাবাদ থেকে দেওয়ানহাট পর্যন্ত এই র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালিতে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সভাপতি মাইমুনুল ইসলাম মামুন। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রাম১০ সংসদীয় আসনের প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাবেক সভাপতি কেফায়েত উল্লাহ ও মু. শহীদুল ইসলাম এবং সাবেক মহানগর সেক্রেটারি মোহাম্মাদ ইকবাল।

প্রধান অতিথির বক্তব্যে মাইমুনুল ইসলাম মামুন বিগত ফ্যাসিস্ট শাসনামলে ইসলামী ছাত্রশিবিরের চারজন শহীদ নেতাকর্মীশহীদ ইমরান খান রাজীব, শহীদ আবিদ বিন ইসলাম, শহীদ সাকিবুল ইসলাম এবং শহীদ ফয়সাল আহমেদ শান্ত’র আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, বিভিন্ন সময় সংগঠনের ওপর দমনপীড়ন ও নির্যাতন চালানো হলেও ছাত্রশিবির তার আদর্শিক অবস্থান থেকে বিচ্যুত হয়নি। তিনি অতীতের প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সংগঠনের টিকে থাকা ও কার্যক্রম পরিচালনার ধারাবাহিকতার ইতিহাস তুলে ধরেন এবং শহীদদের আত্মত্যাগ সংগঠনের নেতাকর্মীদের সামনে প্রেরণার উৎস হয়ে থাকবে বলে উল্লেখ করেন। র‌্যালিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচন ১২ তারিখেই হতে হবে : জাবের
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় ধানের শীষের নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার অভিযোগ