বাংলাদেশের করোনা রোগীদের চিকিৎসায় দেড় কোটি টাকা মূল্যের ৫০টি হাইফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন প্রদান করেছে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘ইসলামিক রিলিফ’। গত বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইসলামিক রিলিফ বাংলাদেশ’র কান্ট্রি ডিরেক্টর আকমল শরীফের কাছ থেকে প্রধানমন্ত্রীর পক্ষে এসব করোনা চিকিৎসা সামগ্রী গ্রহণ করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ও ইসলামিক রিলিফ বাংলাদেশের হেড অব দ্যা প্রোগ্রামার গোলাম মোতাসিম বিল্লাহ। প্রেস বিজ্ঞপ্তি।







