ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন বলেছেন– পবিত্র রামাদানে কিয়ামুল লাইলের গুরুত্ব অপরিসীম। যা বান্দার ঈমানী দৃঢ়তা বৃদ্ধি করে এবং হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি করে। এছাড়া পাপ মোছন করে, আত্মিক প্রশান্তি দেয় এবং জান্নাতের সোপান হিসেবে কাজ করে। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ দক্ষিণ রাউজানের উদ্যোগে গত ৫ মার্চ বাদে তারাবিহ অনুষ্ঠিত কিয়ামুল লাইল মাহফিলে প্রধান অতিথির বক্তব্যদানকালে তিনি উপরোক্ত মন্তব্য করেন। মাওলানা আজিজুর রহমান আল কাদেরীর সভাপতিত্বে ও মোহাম্মদ সরোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর ইসলামিক ফ্রন্টের সাধারণ সম্পাদক মাওলানা ওয়াহেদ মুরাদ, প্রধান বক্তা ছিলেন ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী শফিউল আজম। বক্তব্য রাখেন যুব ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক আহমেদ রেজা, মাওলানা আলী আজম, মোঃ রমজান আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন–মাস্টার নুরুন্নবী, মোহাম্মদ হাসান, মোহাম্মদ রেজাউল করিম, মোহাম্মদ ইলিয়াস সওদাগর, মোহাম্মদ মনসুর আলম চৌধুরী, মোহাম্মদ তানভীর কুতুবী,মোহাম্মদ সেকান্দর, মাওলানা মোহাম্মদ ইয়াসিন, মাওলানা জসিম উদ্দিন প্রমুখ। পরিশেষে তাহাজ্জুদের নামাজ, মিলাদ–কিয়াম সালাত ও সালাম, জিকির–আজকার ও আখেরি মোনাজাতের পর সাহরি পরিবেশন করা হয়।









