ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন– নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই রাজনৈতিক উত্থাপ বৃদ্ধি পাচ্ছে। জনগণ নির্বাচন কমিশনকে ঠুটোঁ জগন্নাথের ভূমিকায় দেখতে চায় না বলে মন্তব্য করেন। অধ্যক্ষ আল্লামা জুবাইর ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–৮ মাওলানা ছৈয়দ হাসান আজহারীকে মোমবাতি প্রতীকে, চট্টগ্রাম–৯ মাওলানা ওয়াহেদ মুরাদ, চট্টগ্রাম–১০, মাওলানা লিয়াকত আলী, চট্টগ্রাম–১১, হাফেজ মাওলানা আবু তাহেরকে চেয়ার প্রতীকে এবং চট্টগ্রাম বিভিন্ন আসনে চেয়ার, মোমবাতি ও একতারা প্রতীকে বৃহত্তম সুন্নী জোট মনোনীত প্রার্থীদেরকে ভোট দেয়ার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান। চট্টগ্রাম–৮ আসনের সুন্নীজোট প্রার্থী মাওলানা ছৈয়দ হাসান আজহারি বলেছেন– দুর্নীতি, সন্ত্রাস ও মাদক গোটা সমাজকে গিলে খেয়েছে। চট্টগ্রাম –৮ আসনকে একটি সন্ত্রাস– মাদকমুক্ত এবং সুস্থ, সুন্দর, ও শান্তির জনপদ হিসেবে গড়ে তোলার অঙ্গিকার ব্যক্ত করে তাঁকে মোমবাতি প্রতীকে ভোট দেয়ার জন্য উদাত্ত আহবান জানান। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও থানা শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকেল ৪টায় কাপ্তাই রাস্তার মাথায় চট্টগ্রাম–৮ আসনে সুন্নীজোট প্রার্থী মাওলানা ছৈয়দ হাসান আজহারির সমর্থনে অনুষ্ঠিত এক পথসভায় বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। মাওলানা মোহাম্মদ মোরশেদুল ইসলামের সভাপতিত্বে ও শহীদুল ইসলামের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। উদ্বোধক ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ভাইস–চেয়ারম্যান মোহাম্মদ রফিক কোম্পানি। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, কেন্দ্রীয় অর্থ সচিব এ.এস.এম কাউছার, কেন্দ্রীয় যুব বিষয়ক সচিব এম রাশেদুল ইসলাম রাশেদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চান্দগাঁও থানার সভাপতি কাজী মুহাম্মদ মহিউদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ মুহাম্মদ নিজাম উদ্দিন, এম.এন. আবছার, শহীদুল ইসলাম, নূর মিয়া, সেলিম উদ্দিন, সরোয়ার আলম, আবু আব্বাস, এয়াকুব আলী, কামরুল হাসান শাকিল, জুয়েল, শাহেদ, আল আমিন, কামরুল প্রমুখ। পথসভা শেষে নগরীতের গুরুত্বপূর্ণ সড়কে ব্যাপক গণসংযোগ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












