লালখান বাজার, বাটালী হিল, ফারহাতবাগ রেসিডেন্সে সম্প্রতি সালাউদ্দীন কাসেম খানের সভাপতিত্বে ইসলামিক ইন্টারন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন গঠন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের ভিশন –কোরআন ও হাদীসের নির্দেশনা অনুসারে জ্ঞানার্জন, সমালোচনামূলক চিন্তাভাবনা এবং বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে সত্য ও জ্ঞানের অনুসন্ধানকে উৎসাহিত করা এবং মিশন–ইসলামী জ্ঞান ও নীতির গভীরতা অনুধাবন, আধুনিক সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় ইসলামের সমাধান খুঁজে বের করা এবং মুসলিম উম্মাহর নৈতিক ও আধ্যাত্মিক উন্নতি সাধন করা।
সভায় ফাউন্ডেশনের গঠনতন্ত্র অনুমোদনসহ নিবন্ধন সম্পূর্ণকরণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় প্রাথমিকভাবে ২২ সদস্য বিশিষ্ট সাধারণ পরিষদ গঠন করা হয়। সদস্যবৃন্দ যাথাক্রমে সর্বজনাব একে খান ফাউন্ডেশনের ট্রাস্টি সেক্রেটারি সালাউদ্দীন কাসেম খান, চবির অধ্যাপক ড. মোহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদার, আইআইইউসির ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আকতারুজ্জামান খান, গবেষক মুফতি মুসলিম হায়দার মাদানী, ডা. মঈনুল ইসলাম মাহমুদ, চবির অধ্যাপক ড. মোহাম্মদ শাহাদাত হোসেন, মোহাম্মদ ইমাম হোসেন চৌধুরী, লেখক ওয়াহিদুর রহমান, মানবাধিকার কর্মী লায়ন সেতারা গাফ্ফার, লেখক আহমদুল ইসলাম চৌধুরী, লায়ন নজমুল হক চৌধুরী, ঢাবির অধ্যাপক ড. যুবায়ের মোহাম্মদ এহসানুল হক, চবি অধ্যাপক ড. মোহাম্মদ ফরিদুদ্দিন, চবি অধ্যাপক আবদুল্লাহ মুরাদ, অ্যাডভোকেট আবু মোহাম্মদ জিয়া হাবীব আহসান, নারী উদ্যোক্তা ডা. মুনাল মাহবুব, ব্যাংকার মো. সিরাজুল ইসলাম, গবেষক মুহাম্মদ আবু তালেব, গবেষক উম্মে সায়েমা তাযকিয়া, গবেষক আয়েশা সিদ্দিকা, গবেষক মো. হেদায়েতুল ইসলাম চৌধুরী, ব্যাংকার মো. এরফানুল করিম। তিন বছর মেয়াদের জন্য ৭ সাত সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদ সদস্য গঠন করা হয়। নির্বাহী পরিষদে রয়েছেন–সালাউদ্দীন কাসেম খান (চেয়ারম্যান), অধ্যাপক ড. মোহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদার (ভাইস চেয়ারম্যান), অধ্যাপক ড. মোহাম্মদ আকতারুজ্জামান খান (মহাসচিব), গবেষক মুফতি মুসলিম হায়দার মাদানী (ট্রেজারার), ডা. মঈনুল ইসলাম মাহমুদ (নির্বাহী সদস্য), অধ্যাপক ড. মোহাম্মদ শাহাদাত হোসেন (নির্বাহী সদস্য), মোহাম্মদ ইমাম হোসেন চৌধুরী (নির্বাহী সদস্য) এবং গবেষক অধ্যাপক ড. মাসুদুল আলম চৌধুরীকে ফাউন্ডেশনের উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











