পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলার নিন্দা জানিয়েছে চীন। পাকিস্তান সরকারের জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টায় সমর্থন দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে বেইজিং। খবর বিডিনিউজের।
রোববার এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, শুক্রবারের ওই হামলার ঘটনায় তারা গভীরভাবে মর্মাহত। বিবৃতিতে তারা আরও বলেছে, চীন এ হামলার তীব্র নিন্দা জানায় এবং যে কোনো ধরণের সন্ত্রাসবাদের বিরোধিতা করে। শুক্রবার জুমার নামাজের সময় ইসলামাবাদের তারলাই এলাকার ইমামবাড়া কাসর–ই–খাদিজাতুল কুবরা মসজিদে হামলার ঘটনা ঘটে।







