ইলম ও ইশকে মাইজভান্ডারী মেধাবৃত্তির পুরস্কার বিতরণ

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৪৪ পূর্বাহ্ণ

শাহসুফি সৈয়্যদ আহমদ উল্লাহ্‌ মাইজভান্ডারী (.), শাহসুফি সৈয়্যদ গোলামুর রহমান বাবা ভান্ডারী (.) স্মরণে ও শাহসুফি ইয়াকুব আলী শাহ আলমাইজভান্ডারী (রহ.)’র ৭১তম ওরস শরীফ উপলক্ষে ইলম ও ইশকে মাইজভান্ডারী মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গত শনিবার বিকেলে শাহজাদী নারগিছ আকতার ফাউন্ডেশন আয়োজনে উপজেলার হাবিলাস দ্বীপ ইউনিয়নের হুলাইন গ্রামে ইয়াকুব ভান্ডার দরবার শরীফ প্রাঙ্গনে ক্বেরাত, হামদ, নাত ও মাইজভান্ডারী কালাম প্রতিযোগিতার এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইয়াকুব ভান্ডার দরবার শরীফের শাহজাদা রেজাউল করিম ইয়াকুবী। গাউসিয়া ইয়াকুবিয়া ফরিদিয়া খেদমত কমিটির উপদেষ্ঠা মোহাম্মদ ইয়াছিন খানের সভাপতিত্বে এতে উদ্বোধক ছিলেন আহলা দরবার শরীফের সাজ্জাদানশীল শাহ্‌জাদা মো. মাঈনুল ইসলাম জোনাইদ। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ তৈয়বুর রহমান, আশরাফ উদ্দিন, মোহাম্মদ ওমর আলী, এম এন হামিদ, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ কমরুদ্দিন, মোহাম্মদ করিম, সেলিম চৌধুরী, আবু তৈয়ব শিবলু, ওয়াকার উদ্দিন, মোহাম্মদ তারেক, মহিউদ্দিন খান, ইয়াছিন খান, আবদুর রশিদ, আবুল মনসুর, শরীফ ইশতিয়াক, জুয়েল, নিশাত, আরফাত প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবেশি দামে ফল-গ্যাস বিক্রি, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে ১১ মামলায় ২ লাখ ২৮ হাজার টাকা জরিমানা