মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে সভাপতিত্ব করবেন। যা গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করার আগে ঘোষণা করা হয়েছিল। মেলানিয়া ট্রাম্পের কার্যালয় এক বিবৃতিতে জানায়, প্রাক্তন মডেল জাতিসংঘে নতুন ইতিহাস তৈরি করবেন। খবর বিডিনিউজের।
তিনি সহনশীলতা এবং বিশ্ব শান্তির অগ্রগতিতে শিক্ষার ভূমিকার ওপর জোর দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব গ্রহণের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি সভার সভাপতির দায়িত্ব গ্রহণের মাধ্যমে শিক্ষা কীভাবে সহনশীলতা ও বিশ্বশান্তি প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তা তুলে ধরবেন। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান ডুজাররিক নিশ্চিত করেছেন যে, মেলানিয়ার এই অনুষ্ঠান হবে প্রথমবারের মতো একজন ফার্স্ট লেডির নিরাপত্তা পরিষদের সভায় সভাপতিত্বের ঘটনা।
মার্চ মাসে মার্কিন যুক্তরাষ্ট্র কাউন্সিলের পর্যায়ক্রমে সভাপতিত্ব করবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৃতীয় স্ত্রী আগেও কূটনৈতিক কার্যক্রমেও অংশ নিয়েছেন, ‘বিশেষ করে রাশিয়া কর্তৃক অপহৃত ইউক্রেনীয় শিশুদের মুক্তির জন্য চেষ্টা চালাতে। সামপ্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের মধ্যে রাজনৈতিক ও আর্থিক উত্তেজনা বাড়ছে, যেখানে ওয়াশিংটন জাতিসংঘের বাজেটের প্রধান দাতা হওয়ার ভূমিকা নিয়ে অসন্তুষ্ট। অনেক বিশ্লেষক মনে করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিরাপত্তা পরিষদকে পাশ কাটিয়ে তার তথাকথিত ‘পিস অফ বোর্ড’–কে ব্যবহার করার পরিকল্পনা করছেন। এই বোর্ডের প্রথম সভা গত মাসে ওয়াশিংটনে অনুষ্ঠিত হয়, যেখানে কয়েকটি দেশ গাজা পুনর্গঠনের জন্য তহবিল ও জনবল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
ওই বৈঠকে ডোনাল্ড ট্রাম্প তার অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, জাতিসংঘ তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। গত বছর হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে, তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো বেশ কয়েকটি প্রধান জাতিসংঘ সংস্থা থেকে সমর্থন প্রত্যাহার করেছেন।










