২০ নং দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপি : চট্টগ্রাম মহানগরীর ২০নং দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড বিএনপির আহ্বায়ক খন্দকার নুরুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাব্বির আহমেদের সঞ্চালনায় আয়োজিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম–৯ সংসদীয় আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, হারুন জামান, সফিকুর রহমান স্বপন, ইয়াসিন চৌধুরী লিটন, মঈনউদ্দীন মোহাম্মদ শহীদ, হেলাল চৌধুরী, নুর আহম্মদ পিন্টু, দিদারুল আলম স্বপন। এ সময় আরও উপস্থিত ছিলেন শাখাওয়াত হোসেন পিয়াল, হাসান আলি, মনসুর আলম, হাফিজুল ইসলাম মিলন, মাহমুদ আলি, মোঃ আলাউদ্দীন, মোঃ আরশে আজিম আরিফ, হাফেজ নুরুল আজিম, আব্বাস আলী খান, তাজ মোহাম্মদ, সাইফুদ্দীন, বাহাদুর, মোরশেদ আলি, এরশাদ আলি, সাইফুল ইসলাম পারভেজ, মোঃ ইয়াসিন, মোঃ সুমন, ওমর আলি রনি, মোঃ সোলাইমান, আলতাফ হোসেন, রেজাউল করিম মাসুদ, আজগর আলী, রোম্মান হোসেন, বাদশা চৌধুরী, মহিউদ্দিন পাশা, টিপু সুলতান, আরিফ, এহসান আলি নকিব, আরজু, সোহেল রানা প্রমুখ।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চকবাজার থানা : ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চকবাজার থানার উদ্যোগে বিকেল ৫টায় চকবাজার টাক শাহ মিয়া মসজিদ এলাকায় পথচারীদের মাঝে ইফতার বিতরণ গতকাল রোববার অনুষ্ঠিত হয়। সৈয়দ গোলাম মোহাম্মদ আবেদ শাহ চিশতীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন– মহানগর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আনিসুর রহমান, এস এম মুস্তাফিজুর রহমান, মোঃ আলতাফ হোসেন, এডভোকেট ইদ্রিস মিয়ে অভি, কাজী মোহাম্মদ রাশেদুল ইসলাম, মোঃ আরমান, রায়হান মাহমুদ এবং আব্বাস উদ্দিন প্রমুখ।
কুলগাঁও জীয়নকাঠি ক্লাব : বায়েজিদ থানাধীন জালালাবাদ ওয়ার্ডস্থ কুলগাঁও জীয়নকাঠি ক্লাবের উদ্যেগে আয়োজিত মাহে রমজানের তাৎপয আলোচনা ও ইফতার মাহফিল গত ৬ মার্চ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ইলিয়াছ শাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা ইদ্রিস আলম, আবু নাছের মুহাম্মদ তৈয়ব আলী, মুহাম্মদ সেলিম, আবু সৈয়দ আজম, আবদুল জলিল, আবদুল কাদের, মুহাম্মদ জাবেদ। মাহে রমজানের তাৎপর্য আলোচনা মিলাদ ও মুনাজাত করেন মাওলানা তাহের হাসান সুলতানী। বক্তব্য রাখেন সাহাব উদ্দিন, ফোরকান, বাপ্পী, রাব্বি, সাকিব, সাকিল, টিপু, হাফেজ আবদুল মান্নান, হাফেজ শহীদ, আতিক প্রমুখ।
আনোয়ারা–কর্ণফুলী প্রাইভেট মাদ্রাসা এসোসিয়েশন : আনোয়ারা প্রতিনিধি জানান, আনোয়ারা–কর্ণফুলী প্রাইভেট মাদ্রাসা এসোসিয়েশনের উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় টানেল সড়কের একটি কমিউনিটি সেন্টারে এটি অনুষ্টিত হয়। আনোয়ারা–কর্ণফুলী প্রাইভেট মাদ্রাসা এসোসিয়েশনের সভাপতি হাফেজ মাওলানা আরিফ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফেজ কারী মুহাম্মদ ইসহাকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা জিয়াউল হোছাইন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির চৌধুরী আনসার। বিশেষ অতিথি ছিলেন গিয়াসউদ্দিন ফয়সাল ফারুকী, নুর মোহাম্মদ আবদুল্লাহ ও সাংবাদিক এম নুরুল ইসলাম প্রমুখ।
পাইওনিয়ার এডুকেশন ফাউন্ডেশন : গত সোমবার চাইল্ড ফেয়ার একাডেমী এন্ড হাই স্কুলের হলরুমে মাহে রমজান উপলক্ষে সালাতুস সালাম ও ইফতার মজলিশ অনুষ্ঠিত হয়েছে। পাইওনিয়ার এডুকেশন ফাউন্ডেশনের আয়োজনে এ অনুষ্ঠানে শিক্ষক–শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ এম.এন হুছাইন। প্রধান অতিথি ছিলেন লেখক, গবেষক ও ইতিহাসবিদ আল্লামা শেখ নাঈম উদ্দিন। বিশেষ ছিলেন বাবুল মিয়া, এএসআই, বাংলাদেশ পুলিশ, বন্দর থানা। অতিথি ছিলেন নুর আলম। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন পাইওনিয়ার এডুকেশন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও উপাধ্যক্ষ কনিকা সুলতানা। এ সময় চাইল্ড ফেয়ার একাডেমী অ্যান্ড হাই স্কুল ও পাইওনিয়ার টেকনিক্যাল স্কুলের শিক্ষক–শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচকরা বলেন, রোজা ঈমানদারদের ওপর ফরজ করা হয়েছে। শেষে সালাতুস সালাম, দোয়া–মোনাজাত এবং উপস্থিতদের মাঝে ইফতার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
স্বদেশ বিচিত্রা : পবিত্র মাহে রমজান উপলক্ষে জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো অফিসের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ৮ মার্চ অনুষ্ঠিত হয়। মোঃ আমিনুলের সঞ্চালনায় ও মোঃ আব্দুল হান্নান হীরার সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মিটিংয়ে উপস্থিত ছিলেন কবি সাংবাদিক সম্পাদক ও প্রকাশক অশোক ধর। বিশেষ অতিথি ছিলেন মাহবুবুল আলম। উপস্থিত ছিলেন সোহাগ আরেফিন, মাহমুদুল হাসান রাকিব, মোহাম্মদ আব্দুস সামাদ রুবেল, গোলাম মোঃ সরোয়ার, মোঃ আমজাদ হোসেন, রেজাউল করিম নবী, মোঃ শিপন সহ আরো অনেকে। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে ইফতার পরিবেশন করা হয়।
অজয় ফিজিক্যাল কারাতে স্কুল এন্ড কলেজ: অজয় ফিজিক্যাল কারাতে স্কুল এন্ড কলেজের প্রধান ক্যাম্পাসে পবিত্র মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, অধ্যক্ষ ও প্রধান প্রশিক্ষক সিহান অজয় দে সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। হাটহাজারীর উন্নয়নে সচেতন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদ উদ্দিন বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ডক্টর আক্কাস আহমদে– সহকারী প্রক্টর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারীর উন্নয়নে সচেতন নাগরিক কমিটির সভাপতি মোহাম্মদ নুরুন্নবী চৌধুরী নুরু, উদ্বোধক ছিলেন রাজনীতিবিদ মোঃ নাসির উদ্দিন চৌধুরী গেস্ট অব অনার ও মূখ্য আলোচক ছিলেন সাবেক পিপি এডভোকেট মোহাম্মদ মহসিন, বিশেষ অতিথি ছিলেন সার্জেন্ট মিজানুর রহমান–বাংলাদেশ সেনাবাহিনী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলী আকবর সভাপতি আই টি এফ বাংলাদেশ, বিশেষ অতিথি ছিলেন মোঃহাসেম চৌধুরী প্রদীপ ভৌমিক, আয়াত উল্লাহ, মোঃ রিদওয়ান, প্রশিক্ষকের মধ্যে উপস্থিত ছিলেন দিয়া দে আঁখি, টিংকু,শাহজাহান,অর্প তালুকদার সাইফুল,মোঃকাওছার,অদ্রি,নিশতৃষা দাশ, সাইদুল মারুফ উল ইসলাম ইমন প্রমুখ।
চট্টগ্রাম মুদ্রণ শিল্প সমিতি : মুসলিম এডুকেশন সোসাইটি মাঠে মুদ্রন শিল্প সমিতির উদ্যোগে সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এম.এ. করিম, সাধারণ সম্পাদক এস. এ. মজুমদার সোহেল। বক্তারা বলেন, মুদ্রণ শিল্পের সাথে জড়িত আমরা সবাই সমাজের একটি অংশ এবং সামাজিক দায়বদ্ধতা থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। পবিত্র মাহে রমজানের শিক্ষা হলো ত্যাগ এবং সহমর্মিতা। এই মূলমন্ত্রকে ধারণ করে চট্টগ্রাম মুদ্রণ শিল্প সমিতির উদ্যোগে সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।উপস্থিত ছিলেন সম্পাদক মাহমুদুল হাসান সাদী, মো. জামাল উদ্দিন, সুব্রত বিকাশ চৌধুরী, রঘুনাথ পাল, হাকিম সরদার, মো. সাখাওয়াত হোসেন, মো. ফোরকান উদ্দিন, মো. জসিম উদ্দিন চৌধুরী, মো. সাইফুল ইসলাম, কবির আহমদ, সৈয়দ মো. জাহাঙ্গির আলম, মো. ফোরকান উদ্দিন, মো. মনিরুল ইসলাম প্রমুখ।
জামালখান ওয়ার্ড: জামালখানের শতদল ক্লাব মাঠে ২১নং জামালখান ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী বিএনপি নেতা এ.কে.এম. আশরাফুজ্জামান স্বপনের ব্যক্তিগত উদ্যোগে ওয়ার্ডের প্রায় ৩০০ জন গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার ও সেহরী সামগ্রী বিতরণ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর। বিশেষ অতিথি ছিলেন কোতোয়ালি থানা বিএনপির সাবেক সভাপতি মনজুর রহমান চৌধুরী, নগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদ বকস, সাবেক ছাত্রনেতা মালেক ফারুকী, ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আহাদ স্বপন, সাবেক নগর ছাত্রনেতা সৈয়দ সাফওয়ান আলী, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মিরাজ, মো. শরীফ, বিএনপি নেতা আবদুল, নুর হোসেন, সৈয়দ সায়েম নেওয়াজ (লিটু), কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইমরান, মোতালেব আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রনেতা সৌরভ প্রিয় পাল।
গাউসিয়া কমিটি বোয়ালখালী শাখা: গাউসিয়া কমিটি বোয়ালখালী উপজেলা শাখার পবিত্র মাহে রমজান ও দাওয়াতে খায়র শীর্ষক আলোচনা, মাসিক পবিত্র গেয়ারভী শরীফ ও ইফতার মাহফিল গত রোববার অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মুহাম্মদ নুরুল ইসলাম চৌধুরী মুন্সির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি দক্ষিণ জেলার সদস্য সচিব মুহাম্মদ শেখ সালাউদ্দিন। সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ ফখরুদ্দিন সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলার সদস্য কাজী ওবায়দুল হক হাক্কানী। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলার সদস্য মুহাম্মদ শওকত ওসমান, মুহাম্মদ মহিউদ্দিন কাদেরী, উপজেলার সিনিয়র সহ–সভাপতি এস এম মমতাজুল ইসলাম, সহ–সভাপতি মুহাম্মদ আবুল মুনছুর দৌলতী, জয়নাল আবেদীন কাদেরী, পৌরসভার সহ–সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন ইসমাইল সিকদার, মুহাম্মদ নজরুল ইসলাম, কাজী মিজানুর কাদের, আবু সালেহ মুহাম্মদ সাইফুল হক, ইস্কান্দার আলম দিদার, মওলানা আব্দুল আজিজ, আহমেদ সেলিম চৌধুরী অ্যাড. ইদ্রিস রানা, মুহাম্মদ মাহাফুজ, মুহাম্মদ মহসিন, মুহাম্মদ জাহেদ, কাউছার প্রমুখ।












