মধ্যম হালিশহর কলতান সংঘ : পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও নগরীর বন্দর থানাধীন সামাজিক সংগঠন মধ্যম হালিশহর কলতান সংঘের উদ্যোগে দিনব্যাপী দুস্থ ও নিম্ন আয়ের প্রায় ৪৫০ পরিবারের মাঝে সেহেরি ও ইফতার সামগ্রী সংঘের অফিস প্রাঙ্গণে বিতরণ করা হয়। দোয়া মাহফিলের মধ্যদিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন ১ নম্বর সাইট নতুন জামে মসজিদের খতিব, হাটহাজারী আনোয়ারুল উলুম নোমানীয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মৌলানা বেলাল উদ্দিন নোমানী। এ সময় উপস্থিত ছিলেন সংঘের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান সরওয়ার আলম, সদস্য মো. জয়নাল আবেদীন, সংঘের সভাপতি হাজী মো. নোমান,সিনিয়র সহ সভাপতি হাজী মো. শাহীন, সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দীন, সহ সভাপতি মো. আরিফ, সালাহ উদ্দীন, মো. হোসেন,সাহাব উদ্দীন, মো: আবুল কালাম, হাজী মো. আজিজ উল্যাহ, রেজাউল হক রাজু,জামাল উদ্দীন প্রমুখ।

মাইজভাণ্ডারী শাহ এমদাদিয়া মাদারবাড়ি মাঝিরঘাট শাখা : সাজ্জাদানাশীনে দরবারে গাউছুল আজম আলহাজ্ব মৌলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারীর (মাঃ) নির্দেশ ও অনুমতিক্রমে গত ২৮ ফেব্রুয়ারি শনিবার পবিত্র মাহে রমজান উপলক্ষে মাইজভান্ডারী শাহ এমদাদিয়া, মাদারবাড়ি, মাঝির ঘাট শাখার তরিকত ও ইফতার মাহফিল সংগঠনের সভাপতি মুহাম্মদ বশিরুল হক রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান মেহামান ছিলেন নগর আনজুমান মোততাবেয়ীনে গাউছ মাইজভান্ডারী, শাহ এমদাদিয়া কমিটির সহ সভাপতি ও দারুতালিম সম্পাদক মুহাম্মদ সাইফুল রহমান সাইফু, বিশেষ মেহামান নগর কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সোহেল চৌধুরী। মাহফিলে কোরআন তেলাওয়াত ও নাতে রাসুল শানে গাউছুল আজম মাইজভান্ডারী পাঠ করেন মুহাম্মদ ইকবাল হোসেন আর আমিন, দেশ, জাতি ও মুসলিম বিশ্বের শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন মুহাম্মদ সাইফুল রহমান সাইফু। তরিকত ও ইফতার মাহফিলে থানা কমিটির কর্মকর্তা ও অত্র সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিল।

‘এসো আলোর পথে’ : চন্দনাইশ থানার অন্তর্গত বৈলতলী ইউনিয়ন, জাফরাবাদের ঐতিহ্যবাহী নৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন ‘এসো আলোর পথে’ সংগঠনের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রায় ২৮০–টি পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (২ মার্চ) বৈলতলী ইউনিয়নের বিভিন্ন এলাকার নিম্ন মধ্যবিত্ত মানুষের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ–সভাপতি মিজানুর রহমান রুবেল,সাধারণ সম্পাদক একরামুল হক, ক্রীড়া সম্পাদক ইমতিয়াজ সহ সংগঠনের সদস্যবৃন্দ। এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক একরামুল হক জানায়, বছরব্যাপী বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে এই সংগঠন বিশেষ অবদান রেখে যাচ্ছে, এই মানবিক কার্যক্রমের অংশ হিসেবে পবিত্র মাহে রমজানে নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। অধিকাংশ নিম্ন আয়ের মানুষ ইফতার সামগ্রী কেনার সামর্থ্য হয় না। তারা সারাদিন সিয়াম সাধনার পর যেন শান্তিতে ইফতার করতে পারে সেজন্য এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি চালিয়ে যেতে চায় ‘এসো আলোর পথে’ সংগঠন। সেই সাথে আমাদের কে বিভিন্ন কাজে বিভিন্ন ভাবে সহযোগিতা করে যাচ্ছে, বিশেষ করে প্রবাসী, ব্যবসায়ী, এলাকাবাসী ও সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে সমাজের বিত্তবান ব্যক্তিদের এ কাজে এগিয়ে আসার জন্য সংগঠনের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি।

দলিল লেখক সমিতি ফতেয়াবাদ : ফতেয়াবাদ সাব রেজিস্ট্রার অফিস ও বাংলাদেশ দলিল লেখক সমিতি ফতেয়াবাদ সাব রেজিস্ট্রার অফিস শাখার যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল দলিল লেখক সমিতির কার্যালয়ে ফতেয়াবাদ সাব রেজিস্ট্রার অফিস দলিল লেখক সমিতির সভাপতি ও এস এম সালাউদ্দিন সমিতির সাধারণ সম্পাদক এস,এম আকরামের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফতেয়াবাদ সাব রেজিস্ট্রার অফিসের সাব রেজিস্ট্রার শর্মি পালিত। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আবু জাফর আশরাফি। বক্তব্য রাখেন অফিস সহকারী বদিউল আলম, শহিদুল ইসলাম, দলিল লেখক সমিতির সহ–সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আবদুল হালিম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোসলেম উদ্দিন, অর্থ সম্পাদক মোহাম্মদ ওসমান গনি, প্রচার ও দপ্তর সম্পাদক মোহাম্মদ সোহরাব হোসেন, কার্যকরী সদস্য ছানাউল্লাহ বাচ্চু ও খোরশেদ আলম প্রমুখ।

চট্টগ্রাম অভিভাবক ফোরাম : গত ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম অভিভাবক ফোরামের ইফতার মাহফিল ও সাধারণ সভা নগরীর অভিজাত রেষ্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুর্তূজা কামাল মুন্সী ও সভা পরিচালনা করেন অহিদুন্নবী চৌধুরী বাবু। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইন্টারন্যাশনাল এফেয়ার্সের ডিরেক্টর ডঃ মোঃ সাহাব উদ্দিন। প্রধান বক্তা হিসাবে ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও উপদেষ্টা নুর মোঃ মধু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আনোয়ার হোসেন মানিক। উপস্থিত বক্তারা সংগঠনের ভবিষ্যত কর্মপন্থা নিয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। পরে আগামী দুই বৎসরের জন্য মুর্তূজা কামাল মুন্সীকে সভাপতি ও অহিদুন্নবী চৌধুরী বাবুকে সাধারণ সম্পাদক করে আংশিক কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি কাজী মাইন উদ্দিন, জানে আলম চৌধুরী, এডঃ আবুল মোজাফ্ফর, এডঃ আফসার হেলাল, আয়ুব আলী, কাজী মোবারক হোসাইন, মোঃ নুরুল ইসলাম, মইনুল হোসেন চৌধুরী, নাইম উদ্দিন চৌধুরী, রেজাউল করিম সোহেল, সাজেদুল করিম রিংকু আবু বক্কর মাসুদ, বাবু এস কে নাথ শ্যামল, হামিদ রিপন, ফিরোজ চৌধুরী, সেলিম মিন্টু, মোসলেহ উদ্দিন চৌধুরীসহ আরো অনেকে।
জাহানারা ইব্রাহিম ফাউন্ডেশন : গত বৃহস্পতিবার (৮ই রমজান) মরহুম মোজাফফর আহমেদ মিয়া’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাহানারা ইব্রাহিম ফাউন্ডেশন–এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফাউন্ডেশনের ম্যানেজিং ট্রাস্টি আলহাজ্ব শাহিন হামিদ ইব্রাহিম–এর তত্ত্বাবধানে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল পবিত্র কোরআন খতম, সালাতু সালাম মাহফিল এবং অসহায় ও দুস্থদের জন্য ইফতারের ব্যবস্থা। কোরআন খতম শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত সকলে মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।

বৃহত্তর ঢাকা সমিতি, চট্টগ্রাম : বৃহত্তর ঢাকা সমিতি, চট্টগ্রামের উদ্যোগে গত ২৭ ফেব্রুয়ারি নগরীর একটি হোটেলে সমিতির সাবেক সভাপতি এ. এইচ. এম. করম আলীর স্মৃতির উদ্দেশ্যে স্মরণ সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং আয়োজক কমিটির আহবায়ক ও সমিতির যুগ্ম–সম্পাদক মীর নাজমুল আহসান রবিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সমিতির প্রধান পৃষ্ঠপোষক ও হোটেল আগ্রাবাদের ব্যবস্থাপনা পরিচালক এইচ. এম. হাকিম আলী। তিনি সকলকে মানবতার সেবায় এগিয়ে এসে সমিতির জাকাত ফান্ডে জাকাত প্রদানের আহ্বান জানান। সভায় প্রধান আলোচক ছিলেন পোর্ট সিটি ইউনিভার্সিটির উপাচার্য ড. তৈয়ব চৌধুরী। বক্তব্য রাখেন সিএমপির অতিরিক্ত কমিশনার মুহাম্মদ ফয়সাল আহমেদ, সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন পিলু, জি.পি.এইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলমাস শিমুল, প্রিন্সিপাল এম.এ. কাশেম, অধ্যাপক ডা. মোজাম্মেল হক শারিফী, লে. কমান্ডার হাসানুজ্জামান খান সোহেল, ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, মো. এমদাদুল হক, রওশন আরা চৌধুরী, হাফেজ মো. আনোয়ার হোসেন, হাসিনা আক্তার লিপি, ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, সাদমান সাইকা, ডা. এম. এ. মতিন, মনোরঞ্জন দাশ, সাইফুল করিম আরিফ, ওমর ফারুক, কাওসার আহমেদ, মো. ওমর মজিবর রহমান, সামছুল হুদা, ইঞ্জিনিয়ার ফেরদৌসুল কবির, প্রফেসর ডা. মাসুদ আহমেদ, প্রফেসর ড. জুনায়েদ সিদ্দিকী, প্রফেসর আবদুল হালিম প্রমুখ। বক্তারা বৃহত্তর ঢাকা সমিতির ফ্রি ক্লিনিক কার্যক্রমকে বৃহদাকারে চালু রাখতে দুস্থ ও আর্ত মানুষের সেবায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। মরহুম আলহাজ্ব এ.এইচ.এম. করম আলীসহ বৃহত্তর ঢাকা সমিতির এ যাবত পর্যন্ত যাঁরা ইন্তেকাল করেছেন সকলের রুহের মাগফেরাত কামনা ও দেশের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন ক্বারী মাওলানা হারুনুর রশীদ। সমিতির জীবন সদস্য শ্রম মন্ত্রণালয়ের সহকারী পরিচালক সাব্বির ভূঁইয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়।

রাউজান ক্লাব: রাউজান ক্লাবের উদ্যোগে গত ২৮ ফেব্রুয়ারি স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল সম্পন্ন হয়। ‘তাকওয়াভিত্তিক সমাজ গঠনই রমাদানের মূল লক্ষ্য’ শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন সমাজসেবক মোহাম্মদ সোলায়মান। প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মাদ আলী আজাদী।
বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আতিয়ার রহমান ও পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী। সম্মানিত অতিথি ছিলেন আই আই ইউ সি ব্যবসায় প্রশাসন এর প্রফেসর ড. আবদুল হামিদ চৌধুরী, সরকারী মহসিন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কামরুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক প্রফেসর ফজলুল কাদের চৌধুরী, রাউজান সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর সেলিম নেওয়াজ চৌধুরী।
আলোচক ছিলেন আই আই ইউ সি ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড.বিএম মফিজুর রহমান আল–আযহারী, আই আই ইউ সি কুরআনিক সায়েন্স এর সহকারী অধ্যাপক ড. লুৎফর রহমান আল–আযহারী।
উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী চৌধুরী, প্রফেসর জাহেদ আলী চৌধুরী যুবরাজ, ডা. রশীদ আহমেদ, অধ্যাপক আবদুজ জাহের, মোহাম্মদ শাহজাহান মঞ্জুু, কাজী গোলাপ রহমান, কবি ইকবাল করিম রিপন, অধ্যাপক মোহাম্মদ নুরুল কাদের, অ্যাডভোকেট ফোরকান উদ্দিন চৌধুরী, বিএস আর এম এর হেড অফ পারচেজ আলী মাহবুব মোহাম্মদ হোসেন, সাংবাদিক হাসনাত মোরশেদ, মোহাম্মদ আলী, খোরশেদুল আলম শামীম, আবদুর রহমান চৌধুরী, প্রকৌশলী জিল্লুর রহমান রাসেল, প্রফেসর সাইফুল ইসলাম চৌধুরী, তৌফিকুল ইসলাম চৌধুরী, নজরুল ইসলাম মান্না, মেজবাহউদ্দিন আকবর, দিদারুল আলম, মঈনুদ্দিন কাদের লাভলু, ব্যাংকার এ এস এম এয়াকুব, শেখ মোহাম্মদ ওমর, গোলাম মহিউদ্দিন চৌধুরী, রফিকুল ইসলাম ইসলামাবাদী, মোহাম্মদ তসলিম উদ্দিন, মোহাম্মদ মহিউদ্দিন, অধ্যক্ষ দিদারুল আলম, অধ্যক্ষ খায়ের উদ্দিন সোহেল, সৈয়দ অহিদুল আকবর শাহিন, ওবাইদুল হক রুমান, মোহাম্মদ আবু জাফর চৌধুরী, হেলাল উদ্দিন মো. কমরুল, হারুন অর রশিদ, কফিল উদ্দিন আহমেদ, সায়ফুদ্দিন আহমেদ, ফরিদ উদ্দিন আহমেদ, কামরুল আলম, জাহিদ আজগর চৌধুরী, সায়ফুদ্দিন চৌধুরী, মোহাম্মদ বেলাল উদ্দিন, মোহাম্মদ জসিম উদ্দিন, শিক্ষক মোহাম্মদ আবু তৈয়ব, সি এম আলী হায়দার, জাহেদুল আলম, মো. রিয়াজুল হাসান, মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরী, মো. হানিফ চৌধুরী মাসুম, মো. নাছির উদ্দিন বাবুল, এস এম জাফর চৌধুরী, মো. শামসুদ্দোহা, রিজোয়ান চৌধুরী রুবেল, ছমিউদ্দিন নিজাম, মো. মহসীন আলী, মো. মামুনুর রশিদ, মাস্টার আকতার হোসেন।












