চট্টগ্রাম জেলার ঐতিহ্যবাহী ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বাঁশখালী ক্রিকেট একাডেমির উদ্যোগে প্রতি বছরের ন্যায় বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের হত দরিদ্র ও অসহায়দের মধ্যে সীমিত সাধ্যের মধ্যে পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে।
বাঁশখালী ক্রিকেট একাডেমির চেয়ারম্যান লায়ন শহিদুল মোস্তফা চৌধুরী মিজান এবং একাডেমীর পরিচালক সাংবাদিক মোহাম্মদ এরশাদের ব্যক্তিগত পক্ষ থেকে এ সহযোগিতা প্রদান করা হয়।
শনিবার সকাল ১১ টার সময় পূর্ব গুনাগরীতে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এবিষয়ে বাঁশখালী ক্রিকেট একাডেমি চেয়ারম্যান লায়ন শহিদুল মোস্তফা চৌধুরী মিজান ও পরিচালক মোঃ এরশাদ বলেন,পবিত্র মাহে রমজানে মানুষের দুঃখ-দুর্দশার কথা চিন্তা করে বাঁশখালী ক্রিকেট একাডেমী উপজেলায় মানসম্পন্ন ক্রিকেটার তৈরীর পাশাপাশি মানবিকতার কথা চিন্তা করে মানুষের কল্যানে এমন মহৎ উদ্যোগ নেওয়া হয়েছে। সকলে দোয়া করবেন আগামীতেও বাঁশখালী ক্রিকেট একাডেমী এ ধরনের জনকল্যানমুলক ও মানবিক কর্মসূচীতে নিজেদের নিয়োজিত রাখতে পারি।












