ইপিজেড মহাজন ঘাটায় শম্ভুনাথ মন্দিরের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী

| রবিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন মহাজনঘাটায় গত ২৯ ও ৩০ জানুয়ারি দুইদিনব্যাপী নানান ধর্মীয় মাঙ্গলিক আয়োজনে মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে শ্রীশ্রী শম্ভুনাথ বাবার মন্দিরের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী। শ্রীশ্রী শম্ভুনাথ বাবার মন্দির ভৈরব প্রাঙ্গণ নিত্যধামের সেবায়েত রতন সাধু ও মাতাজী তুলসীর সার্বিক তত্ত্বাবধানে ৫ হাজার ভক্তের সমাগমে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে ছিলো সন্ধ্যা আরতি, ধর্মসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, নগর পরিক্রমা, শ্রীশ্রী চণ্ডীপাঠ, পুষ্পযজ্ঞ, পবিত্র গীতাপাঠ ও মহাপ্রাসাদ বিতরণ। এতে প্রধান অতিথি ছিলেন, শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি আয়ন শর্মা। এ সময় আরও উপস্থিত ছিলেন, সনাতনী ধর্মীয় নেতা মিঠুল দাশ গুপ্ত, বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক রাজিব ধর তমাল, বেসরকারি কারা পরিদর্শক উজ্জ্বল বরণ চক্রবর্তী, শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের মহানগর সাধারণ সম্পাদক ডা. রাজিব বিশ্বাস। এছাড়া আরও উপস্থিত ছিলেন, জেলেপাড়া সৈকত পল্লী সার্বজনীন শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির কমিটির সদস্য সচিব সাংবাদিক এস কে সাগর, যুগ্ম সদস্য সচিব মিলন দাস, বন্ধন সামাজিক সংগঠনের সভাপতি উজ্জ্বল ধর, নির্মল মজুমদার, সাধন বাবু, সনজিতানন্দ, সুগন্ধি দাস, গুরুধন দাস, সুকুমার শীল, কালু পালিত, সমর চন্দ্র মজুমদার, খোকাবাবু, দিলীপ দাস, শিল্পী দাস, দেবী সেন, বেবী দাস, রত্না চৌধুরী, কল্পনা দাস, ঝর্ণা দাস, স্বপ্না দাস, শুভ দাস, হৃদয় চৌধুরী, পুতুল বালা, জীবন দাস, জবা দাস, টিপু ধর ক্ষুধীরাম শীল, রনি আইচ, রুবেল দাস, প্রেম দাস, অন্তর দাস, রজনী শীল, নয়ন দাস, লিটন দাস, মালেক বাবু, রুবেলনানন্দ মাতাজীসহ আরও অন্যান্য নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলায় জলবায়ু সচেতনতামূলক অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধসংবাদের সংশোধনী