ইন্দোনেশিয়ার জাকার্তার কাছে বানতারগেবাং নামে দেশের বৃহত্তম আবর্জনা স্তূপ বা বর্জ্যভূমিধসের ঘটনায় মাটির নিচ থেকে ৭ জনের মরদেহ উদ্ধারের পর উদ্ধারকর্মীরা তাদের উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। খবর বাসসের।
গতকাল মঙ্গলবার দেশটির এক কর্মকর্তা এতথ্য জানিয়েছেন। জাকার্তার অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান দেশিয়ানা কার্তিকা বাহারি এক বিবৃতিতে বলেছেন, উদ্ধারকারীরা গত রোববার তিনটি এবং গতকাল সোমবার আরও চারটি মৃতদেহ উদ্ধার করেছে। গত রোববার বানতারগেবাংয়ে রাজধানী থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে অবস্থিত একটি বর্জ্যস্থল ভূমিধসের ঘটনায় আটকা পড়া ট্রাক ও খাদ্যদোকানগুলো চাপা পড়ে যায়। এতে ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়। তিনি বলেন, উদ্ধারকর্মীরা হতাহতদের খুঁজে বের করতে ব্যাকহো, ট্র্যাকিং কুকুর এবং থার্মাল ড্রোন ব্যবহার করেছেন। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এলাকায় ঘণ্টার পর ঘণ্টা ভারী বৃষ্টির ফলে এই ধসের ঘটনা ঘটেছে।










