আরিনা সাবালেঙ্কা ও এলেনা রিবাকিনার শিরোপার মঞ্চে মুখোমুখি হওয়াটা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। চার মাসের একটু বেশি সময়ের মধ্যে তৃতীয় ফাইনালে লড়তে যাচ্ছেন তারা। এই দুজন আজ রোববার ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে মুখোমুখি হবেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশ সময় শনিবার সকালে সেমি–ফাইনালে চেক রিপাবলিকের লিন্ডা নসকোভাকে ৬–৩, ৬–৪ গেমে হারান র্যাঙ্কিংয়ের এক নম্বর সাবালেঙ্কা। র্যাঙ্কিংয়ের তিন নম্বর রিবাকিনা শেষ চারের আরেক ম্যাচে ৭–৫, ৬–৪ গেমে হারান ইউক্রেইনের এলিনা স্িভতোলিনাকে। ফাইনালে এই দুজনের আগের পাঁচবারের দেখায় চারটিতে জিতেছেন রিবাকিনা। যার মধ্যে আছে গত নভেম্বরে ডব্লিউটিএ ফাইনালস ও জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন। রিবাকিনা এই নিয়ে দ্বিতীয়বার ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে উঠলেন। সাবালেঙ্কা আগে দুইবার ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে খেলে দুইবারই হেরেছেন।












