ইস্টার্ন লুব্রিকেন্টস রেন্ডার্স পিএলসির ৫৭তম বার্ষিক সাধারণ সভা গতকাল ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ,এইচ,এম, নূরুল ইসলাম (সরকারের অবসরপ্রাপ্ত সচিব) সভায় সভাপতিত্ব করেন। কোম্পানির পরিচালক মোঃ আমিন উল আহসান, শাহীন মাহবুবা, শাহিনা সুলতানা, মেজর শেহাব হাসনাইন চৌধুরী (অবঃ), মহিউদ্দিন আহমদ, শেয়ারহোল্ডার পরিচালক মোঃ শাহাদাত হোসেন এফসিএমএ, ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শহীদুল আলম, কোম্পানি সচিব আবু মোহাম্মদ সাইফুদ্দীন, সিএফও মোঃ রেজাউল করিম সিদ্দিক এবং বিপিসি ও কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ সভায় ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। শেয়ারহোল্ডারগণ ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত বছরের কোম্পানির নিরীক্ষিত আর্থিক হিসাব ও পরিচালকমন্ডলীর প্রতিবেদনের উপর অনলাইনে মতামত পেশ করেন এবং কোম্পানির সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। ইস্টার্ন লুব্রিকেন্টস রেন্ডার্স পিএলসির পর্ষদ চেয়ারম্যান এ, এইচ, এম, নূরুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শহীদুল আলম শেয়ারহোল্ডারবৃন্দের বিভিন্ন প্রশ্ন ও মন্তব্যের উত্তর দেন। সভায় নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদনের পর শেয়ারহোল্ডারগণ কর্তৃক ২০২৪–২৫ অর্থবছরের জন্য প্রতি শেয়ারে ৮০% নগদ এবং ৫০% স্টক ডিভিডেন্ড অর্থাৎ সর্বমোট ১৩০% লভ্যাংশ অনুমোদন প্রদান করা হয়। পরিশেষে, চেয়ারম্যান উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।












