ইনসাফপূর্ণ নতুন বাংলাদেশ বিনির্মাণের সংগ্রাম চালিয়ে যেতে হবে

চকবাজার থানা জামায়াতের মাহফিলে মুহাম্মদ শাহজাহান

| বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ৮:০৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, ইনসাফপূর্ণ নতুন বাংলাদেশ বিনির্মাণের সংগ্রাম চালিয়ে যেতে হবে। কোরআনের আলোকে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে কোরআনের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণ সম্ভব।

গত ২৩ ফেব্রুয়ারি নগরীর চকবাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে চকবাজার থানা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে চকবাজার থানা আমির আহমদ খালেদুল আনোয়ারের সভাপতিত্বে ও চকবাজার থানা সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন, জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, নগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস, সাংগঠনিক সম্পাদক ডা. একেএম ফজলুল হক।

প্রধান বক্তার বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, আত্মশুদ্ধি ও আত্মগঠনের জন্য মাহে রমাদান মুমিনদের প্রতি আল্লাহ তায়ালার বিশেষ এক নেয়ামত।

বক্তব্য দেন, চকবাজার থানা নায়েবে আমির আব্দুল হান্নান, থানা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ শহিদুল্লাহ, মুহাম্মদ ইলিয়াছ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসোনাদিয়ায় জলদস্যুর বোটে অভিযানে ৪ জেলে উদ্ধার,অস্ত্রসহ আটক ৯
পরবর্তী নিবন্ধ‘আধুনিক চট্টগ্রামের স্বপ্নদ্রষ্টা ছিলেন আবদুল্লাহ আল নোমান’