ইনসানিয়াত বিপ্লব চট্টগ্রাম জেলার সমাবেশ ও প্রতিনিধি সম্মেলন

| শনিবার , ২৮ মার্চ, ২০২৬ at ১০:২৩ পূর্বাহ্ণ

ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ চট্টগ্রাম জেলার আয়োজনে চট্টগ্রাম জেলা কার্যালয়ে ২৩ মার্চ মানবতার রাজনীতির সমাবেশ ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত। বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেন, ইনসানিয়াত বিপ্লবের মূল বিষয় রাজনীতি নয়জীবননীতি, যেখানে জীবননীতির অপরিহার্য্য অবিচ্ছেদ্য অধ্যায় মানবতার রাজনীতি। মানবতার রাজনীতি ও মানবতার রাষ্ট্র ব্যতীত মানবজীবন মানবতা বিরোধী অপশক্তির গ্রাসে রূদ্ধ ও ধ্বংস হয়ে যায়। এতে সংগঠনের মহাসচিব শেখ রায়হান রাহবার, আল্লামা আরেফ সারতাজ, আবু আবরার চিসতি, হাফেজ ইলিয়াস শাহ, শেখ নঈম উদ্দিন, এমদাদুল হক, আল্লামা রেজাউল কাওছার সহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে ইউপি সদস্যসহ ২ জন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধআজ বোয়ালখালীতে আবদুল মজিদ শাহের ওরশ