গত ৫ ফেব্রুয়ারি চন্দনাইশ থানায় নির্বাচনী প্রচারণায় মানবতার রাজনীতির প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের দিকনির্দেশনায় আসন্ন ত্রয়োদশ রাষ্ট্রীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–১৪ আসনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মনোনীত প্রার্থী এইচ এম ইলিয়াস উপস্থিত ছিলেন। এতে আরোও উপস্থিত ছিলেন চন্দনাইশ থানা শাখার প্রতিনিধি ভাইবোন। এতে বক্তারা বলেন, মানবতার রাজনীতি ও মানবতার রাষ্ট্র না বুঝা সত্য–মিথ্যা, ন্যায় অন্যায়, ধর্ম–অধর্ম, মানবতা–পাশবতা, অধিকার– রুদ্ধতা, স্বাধীনতা–পরাধীনতার দ্বন্দ্বের ধারা ও মুক্তির ধারা কিছুই না বুঝা। মানবতার রাজনীতি ছাড়া মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়া হয় না। রাষ্ট্র সবার সব মানুষের, রাষ্ট্র একক গোষ্ঠী বা একক ধর্মের নয়। স্থানীয় জনগণের অধিকার রক্ষায় আপেল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান তারা। প্রেস বিজ্ঞপ্তি।












