ইনডোর একাডেমি কাপের উদ্বোধন

| শুক্রবার , ২৪ জুলাই, ২০২৬ at ৯:০৪ পূর্বাহ্ণ

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি একাডেমি নিয়ে আয়োজিত ইনডোর একাডেমি কাপের উদ্বোধন হয়েছে। চট্টগ্রাম মহিলা কমপ্লেঙের ইনডোর জিমনেসিয়ামে উদ্বোধনী দিনেই সম্পন্ন হয়েছে ১০ ম্যাচ। দিনের প্রথম ম্যাচে নাজিমুদ্দিন ক্রিকেট একাডেমিকে পরাজিত করে উদীয়মান ক্রিকেট একাডেমি। তবে দ্বিতীয় ম্যাচে এসে তারা হেরে যায় নিও ক্রিকেট একাডেমির কাছে। তৃতীয় ম্যাচে আফতাব আহমেদ ক্রিকেট একাডেমি পরাজিত করে জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমিকে। চতুর্থ ম্যাচে এসএস ক্রিকেট একাডেমি হারিয়ে দেয় পোর্ট সিটি ক্রিকেট একাডেমিকে। দিনের পঞ্চম ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পায় নাজিমুদ্দিন ক্রিকেট একাডেমি। তারা পরাজিত করে শতাব্দী ক্রিকেট একাডেমিকে। ষষ্ঠ ম্যাচে আবারও শতাব্দীকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয় নিও ক্রিকেট একাডেমি। সপ্তম ম্যাচে এসে পোর্ট সিটিকে হারিয়ে প্রথম জয়ের দেখা পায় জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমি। অষ্টম ম্যাচে আবারও জয় পায় আফতাব আহমেদ ক্রিকেট একাডেমি। এবার তারা হারায় এসএসকে। দিনের নবম ম্যাচে ড্রিম সিএকে হারিয়ে শুভসূচনা করে শাইনিং সিএ। দিনের দশ নম্বর ম্যাচে ব্রাদার্সের কাছে হেরে যায় মিলেনিয়াম।

পূর্ববর্তী নিবন্ধনারী ফুটবলে বাংলাদেশের প্রতিপক্ষ উত্তর ও দক্ষিণ কোরিয়া, মিয়ানমার
পরবর্তী নিবন্ধসমর্থকদের বিশ্বসেরা দলে ভোজিনহা, হালান্ড