ইডিইউতে দুদিনের ইঞ্জিনিয়ারিং ডে শুরু আজ

| বৃহস্পতিবার , ১৮ নভেম্বর, ২০২১ at ১০:৫১ পূর্বাহ্ণ

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) পাঠরত ভবিষ্যতের প্রকৌশলীদের মেধা ও দক্ষতা প্রদর্শনের অন্যতম উৎসব ইঞ্জিনিয়ারিং ডে। ইডিইউ স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের উদ্যোগে আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে এ প্রতিযোগিতা। শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক, প্রযুক্তিক্ষেত্রে গবেষণা কার্যক্রমে উদ্বুদ্ধকরণ ও উদ্ভাবনে তাদের আগ্রহ তৈরি করতে এ অনুষ্ঠানের আয়োজন করে থাকে ইডিইউ।
আজ বৃহস্পতিবার ও শনিবার অনুষ্ঠিতব্য দুদিনব্যাপী এ আয়োজন ইডিইউর খুলশীস্থ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এ পর্যন্ত প্রায় দেড় শতাধিক প্রতিযোগী এতে নাম লিখিয়েছে।
তবে আগ্রহীদের জন্য প্রতিযোগিতা শুরু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত রেজিস্ট্রেশনের সুযোগ রেখেছে আয়োজক কর্তৃপক্ষ। এবারের আয়োজনে ইডিইউ স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীদের পাশাপাশি এইচএসসি বা ও/এ লেভেলে পাঠরত শিক্ষার্থীরাও অংশ নিতে পারছে। জুনিয়র শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হবে স্টেম অলিম্পিয়াড। চট্টগ্রামের ৩টি স্কুল-কলেজ থেকে ২০টি দল এতে অংশ নিচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধগৃহহীনকে যুবলীগ নেতার ঘর উপহার
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীর গ্রেপ্তার