চট্টগ্রামের পেশাজীবীদের আন্তর্জাতিক মানে প্রশিক্ষিত করে তুলতে চায় ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ)। এ লক্ষ্যে মানবসম্পদ সেক্টরে কর্মরত এবং ক্যারিয়ার গড়তে আগ্রহী গ্র্যাজুয়েটদের জন্য ইডিইউতে সেন্টার ফর প্রফেশনাল ডেভলমেন্ট অ্যান্ড চেঞ্জ (সিপিডিসি) এর অধীনে শুরু হচ্ছে ছয় মাসব্যাপী পেশাদার সার্টিফিকেট প্রোগ্রাম।
পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (পিজিডিএইচআরএম) নামের এই বিশেষ প্রফেশনাল সার্টিফিকেট প্রোগ্রামটি সাজানো হয়েছে আরব-আমিরাত ভিত্তিক শিক্ষা ব্যবস্থাপনা ইনস্টিটিউশন ব্রেথ এডুকেশনের সহযোগিতায়।
কারিকুলামটিতে রয়েছে মানবসম্পদ পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে প্রায়োগিক ও ব্যবহারিক জ্ঞানের সমন্বয়। মানবসম্পদ সেক্টরের সর্বাধুনিক জ্ঞান নিয়ে শুরু হওয়া এ প্রোগ্রামটির তৃতীয় ব্যাচে ভর্তি চলছে, যা আগামী ২০ এপ্রিল পর্যন্ত চলবে। প্রেস বিজ্ঞপ্তি।












