ইখওয়ানুল মুসলিমীনের বৃত্তি প্রদান অনুষ্ঠান

| বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ৮:০৬ পূর্বাহ্ণ

সাতকানিয়ার আমিলাইষে ইখওয়ানুল মুসলিমীনের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান গত ৩১ জানুয়ারি সরওয়ার কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চবি অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী। উদ্বোধক ছিলেন মোহাম্মদ আব্দুল আজিজ। শিক্ষাবিদ মোহাম্মদ হোছাইন আশরাফীর সভাপতিত্বে ও মোহাম্মদ গিয়াসউদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কমার্স কলেজের সহকারী অধ্যাপক মো. ইউনুছ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাস্টার শহিদুল কবির শাহিন
পরবর্তী নিবন্ধআমীর খসরুকে ভোট দিয়ে বিজয়ী করুন