দেশের শীর্ষস্থানীয় আবাসন উন্নয়ন প্রতিষ্ঠান ইকুইটি বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের ছোঁয়ায় ৩১ জানুয়ারি আয়োজন করে পিঠা উৎসব ২০২৬। প্রতিষ্ঠানটির কর্পোরেট কার্যালয়ে আয়োজিত এ উৎসবে ইকুইটির সকল কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সম্মানিত ক্লায়েন্ট ও ফ্ল্যাট মালিকগণ, বিভিন্ন প্রকল্পের সম্মানিত ভূমি মালিকগণ এবং ফিন্যান্সিয়াল পার্টনারদের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নানা ধরনের পিঠা যেমন— ভাপা পিঠা, পাটিসাপটা, চিতই পিঠা, নারকেল পুলি, বিনি চালের গইজ্জা, মুগ পাকন ও অন্যান্য শীতকালীন পিঠার বিশেষ আয়োজন করা হয়, যা অতিথিদের মাঝে বাড়তি আকর্ষণ সৃষ্টি করে। এছাড়া রঙিন সাজসজ্জা, লোকজ অনুষঙ্গ ও আন্তরিক পরিবেশে উৎসবটি সকলের জন্য মিলনমেলায় পরিণত হয়।
ইকুইটির পক্ষ থেকে জানানো হয়, কর্পোরেট জীবনের ব্যস্ততার মাঝেও বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যকে লালন করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। একই সঙ্গে ক্লায়েন্ট, অংশীদার ও সংশ্লিষ্ট সকলের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
উৎসবে অংশগ্রহণকারী অতিথিরা ইকুইটির এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং এমন সাংস্কৃতিক আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।












