ইউসেপ চট্টগ্রামের ফল উৎসব

| বৃহস্পতিবার , ১৫ জুন, ২০২৩ at ৫:২৬ পূর্বাহ্ণ

ইউসেপ বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চল পরিচালিত প্রতিষ্ঠানসমূহে ফল উৎসব উদযাপন করা হয়েছে। ইউসেপ আমবাগান টিভিইটি ইনস্টিটিউট, এ কে খান ইউসেপ টিভিইটি ইনস্টিটিউট এবং ইউসেপ আমবাগান টেকনিক্যাল স্কুল, ইউসেপ মতিঝর্ণা টেকনিক্যাল স্কুল, ইউসেপ পাহাড়তলী টেকনিক্যাল স্কুল, ইউসেপ আমির হোসেন দোভাষ টেকনিক্যাল স্কুল, ইউসেপ টেকনিক্যাল স্কুল, ইউসেপ চর চাক্তাই টেকনিক্যাল স্কুল, এ কে খান ইউসেপ টেকনিক্যাল স্কুল এবং ইউসেপ মাবিয়া রশিদিয়া টেকনিক্যাল স্কুলে ফল উৎসব কর্মসূচিতে বিভিন্ন রকমের ফলের ব্যবস্থা করে ছাত্রছাত্রীদের সামনে উপস্থাপন করা হয়। আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে বিলুপ্ত প্রায় ফলগুলোর সাথে শিক্ষার্থীদের পরিচিতি করানো হয়।

চট্টগ্রাম অঞ্চলের প্রধান আলোচনা সভা নগরীর আমবাগানস্থ ইউসেপ আমবাগান টিভিইটি ইনস্টিটিউট সেমিনার কক্ষে হেড অব টিভিইটি ইনস্টিটিউট নাজমুল হোসেন মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসেপ চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক প্রকৌশলী জয় প্রকাশ বড়ুয়া। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মো. ছায়েদুল হক, রোজিনা বেগম, রাশেদুল ইসলাম, লুৎফুন্নাহার বেগম, প্রনয় ভুষন দাস, মাঈন উদ্দিন, মো. খানুউজ্জামান প্রমুখ।

আলোচকগণ তাদের বক্তব্যে বলেন, প্রয়োজনে কম দামের ফল খাব। তারপরও প্রতিদিন একটি করে হলেও ফল খাবো। ইউসেপ বাংলাদেশ প্রতিটি ক্যাম্পাসে ফল উৎসবের আয়োজনে করার উদ্দেশ্য হলো প্রচলিত এবং বিলুপ্ত প্রায় ফলগুলো পরিচিত করানো। ফল খাওয়ার মাধ্যমে রসনার তৃপ্তি পুরণ করা। নিজের হারানো ঐতিহ্য স্মরণ করা। ফলের পুষ্টিগুণ সম্পর্কে জানানো। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআগামী প্রজন্মের জন্য সবুজ ও টেকসই ভবিষ্যতের লক্ষ্য
পরবর্তী নিবন্ধএক্সারসাইজ টাইগার শার্ক-৪০ সমাপ্ত