ফারুক আহমেদ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন। এর আগে তিনি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিএফও হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পেশাগত জীবনে তিনি প্রাইম ব্যাংক লিমিটেডের চিফ ইন্টারনাল অডিটর (সিআইএ), সিটি ব্যাংক লিমিটেড লিমিটেডের চিফ ফিন্যান্সিয়াল অফিসার, ব্র্যাক ব্যাংক লিমিটেডের চিফ ফিন্যান্সিয়াল অফিসার ও কোম্পানি সেক্রেটারি, ইডক্টো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (আজিয়াটা গ্রুপ মালয়েশিয়ার একটি সহযোগী প্রতিষ্ঠান)-এর অর্থ বিভাগের পরিচালক, এপেক্স ইনভেস্টমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এবং সাদ মুসা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের গ্রুপ চিফ অপারেটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কৃতিত্বের সঙ্গে বাণিজ্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং সম্মিলিত মেধা তালিকায় ৫ম স্থান অধিকার করেন। প্রেস বিজ্ঞপ্তি।












