ইউনুস এন্ড ব্রাদার্স লিমিটেডের আন্তর্জাতিক ISO সনদ অর্জন

| রবিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রামের অন্যতম শীর্ষ ঠিকাদারী প্রতিষ্ঠান মোহাম্মদ ইউনুস এন্ড ব্রাদার্স (প্রা.) লি. গুণগত মান ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক ISO ৯০০১:২০১৫ সনদ অর্জন করেছে।

যুক্তরাজ্যভিত্তিক সার্টিফিকেশন সংস্থা বিএডভ্যান্সি সার্টিফিকেশন (টক) লিমিটেড কর্তৃক পরিচালিত নিরীক্ষায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পদ্ধতি, কাজের মান ও অভ্যন্তরীণ প্রক্রিয়া সন্তোষজনকভাবে মূল্যায়িত হওয়ায় পুনরায় এই সনদ প্রদান করা হয়। এ উপলক্ষে চট্টগ্রামস্থ ইউনুস বিজনেস সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মকর্তাকর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ISO সনদ অর্জনকে প্রতিষ্ঠানটির জন্য একটি গর্বের মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, এই অর্জন চট্টগ্রামের শিল্প ও নির্মাণ খাতে স্থানীয় প্রতিষ্ঠানের সক্ষমতা ও আন্তর্জাতিক মান বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। ভবিষ্যতেও সততা, মান ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে দেশের উন্নয়নে অবদান রাখবে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, ১৯৮১ সালে রেজিষ্টার্ড অব জয়েন্ট স্টক কোম্পানী থেকে নিবন্ধিত হওয়ার পর অদ্যবদি সুদীর্ঘ ৪২ বছর যাবত দক্ষতা ও সুনামের সহিত কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। কোম্পানীটি বাংলাদেশ এসোসিয়েশন অব কনস্ট্রাকশন ইন্ডাস্টিজ (BACI) ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টিজের নিয়মিত ও অন্যতম সদস্য পদ লাভ করে। বর্তমানে এই প্রতিষ্ঠানের অধিনে দেশের প্রায় ৬৪ জেলায় সরকারী, বেসরকারী, আধাসরকারী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রায় হাজারের অধিক কনস্ট্রাকশন প্রজেক্ট চলমান রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফ্লাইট ইঞ্জিনিয়ার নুর আহমেদ চৌধুরী
পরবর্তী নিবন্ধমতিউর রহমান শাহ’র ওরশ সম্পন্ন