ইউনাইট প্রেসিডেন্ট ফোরাম চট্টগ্রামের যাত্রা শুরু

| সোমবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ at ৮:১০ পূর্বাহ্ণ

 

রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৬৫, জোন৫ এর আওতাধীন চট্টগ্রাম মেট্রো এরিয়ার বিভিন্ন রোটারি ক্লাবের সভাপতিদের নিয়ে নবগঠিত ইউনাইট প্রেসিডেন্ট ফোরাম চট্টগ্রাম আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। গত শনিবার চট্টগ্রাম বন্দর ভবন সংলগ্ন একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে এই ফোরামের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম মেট্রো এরিয়ার বিভিন্ন রোটারি ক্লাবের বর্তমান ও প্রাক্তন প্রেসিডেন্টগণ অংশগ্রহণ করেন। নিজেদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে এই ফোরাম গঠিত হয়েছে বলে জানানো হয়। উপস্থিত ছিলেন কাজী হাসানোজ্জামান শান্টু, আশরাফুল আলম, কাইয়ুম, আফিয়া খাতুন মিরা, রোকসানা ফারুক, আব্দুল্লাহ মিলন, খন্দকার মোহাম্মদ ইমদাদুর রহমান, আনোয়ারুল কবির চৌধুরী, মোহাম্মদ আলী মিয়া, মোহাম্মদ আব্দুল মতিন, এ কে এম শহিদুল্লাহ চৌধুরী, মোহাম্মদ আনিসুর রহমান, মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ, মোহাম্মদ তহিদুল ইসলাম, মোহাম্মদ জাহাঙ্গীর খালেদ, এস এম আহমেদ আলী এবং মোহাম্মদ এরশাদুল মুস্তফা প্রমুখ। অনুষ্ঠানে সংগঠনের ভবিষ্যৎ নীতি নির্ধারণী বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শেষে মোনাজাত ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলটারিতে মিলবে রয়েল এনফিল্ড মোটরসাইকেল
পরবর্তী নিবন্ধরাউজানে কর্ণফুলী ক্লাবের ইফতার সামগ্রী বিতরণ